সংগৃহীত
সারাদেশ

আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে মিছিল নিয়ে থানায় জামায়াতের নেতা-কর্মীরা

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর এলাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানায় মিছিল নিয়ে হাজির হয়েছেন জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা-কর্মীরা।

শুক্রবার (৩ জানুয়ারি) রাতে জেলার জয়দেবপুর থানায় নেতা-কর্মীরা জমায়েত হন। তবে শেষ পর্যন্ত তাকে ছাড়েনি পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. শফিকুল সিকদার (৩৮)। তার বাড়ি গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিকেবাড়ি এলাকায়। তিনি মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

২০২৩ সালের ৮ সেপ্টেম্বর মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্ববায়ক মো. এনামুল হক স্বাক্ষরিত ও অনুমোদিত মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কমিটির তালিকায় ২৩ নম্বর ক্রমিকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. শফিকুল সিকদারের নাম আছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জয়দেবপুর থানায় করা একটি মামলার পরিপ্রেক্ষিতে শুক্রবার সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে ভাওয়াল মির্জাপুর বাজার এলাকা থেকে শফিকুল সিকদারকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর শফিকুলকে থানায় নিয়ে গেলে রাত ৮টার দিকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে থানার সামনে হাজির হন স্থানীয় জামায়াতের নেতা-কর্মীরা। পরে তাদের মধ্য থেকে কয়েকজন নেতা-কর্মী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে গিয়ে গ্রেপ্তার শফিকুলকে তাদের লোক দাবি করে ছেড়ে দেওয়ার তদবির করেন। এ নিয়ে থানার পুলিশ সদস্য ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে জয়দেবপুর থানা ঘেরাও করে অবস্থান নেন জামায়াতের কয়েকশ নেতা-কর্মী। তাদের দাবি, নির্দোষ শফিকুল সিকদারকে থানাহেফাজত থেকে মুক্তি দিতে হবে।

গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি মোস্তাফিজুর রহমান বলেন, ‘গ্রেপ্তার শফিকুল সিকদার ২০১৮ সালের আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ২০১৮ সালের পর তিনি আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন না। পরে তিনি জামায়াতের ফরম পূরণ করে আমাদের রাজনীতিতে যুক্ত হয়েছেন।’

তিনি আরো বলেন, অন্য একটি দলের নেতারা তাকে (শফিকুল) দলে যোগ দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। তাদের দলে যোগ না দেওয়ার কারণে তারা তাকে পুলিশে ধরিয়ে দিয়েছেন। এ কারণে তার বিষয়ে কথা বলার জন্য জামায়াতের নেতা-কর্মীরা থানায় গিয়েছিলেন।

জয়দেবপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আবদুস সেলিম বলে, শফিকুল সিকদারের নামে নিয়মিত (রাজনৈতিক) মামলা আছে। জামায়াতের নেতা-কর্মীরা তাকে ছাড়িয়ে নিতে চেষ্টা করেছিলেন, তবে তাকে ছাড়া হয়নি। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা