ছবি: নিজেস্ব
সারাদেশ

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মদসহ মালামাল জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি  :

আশ্রাফ উজ- জামান, সাতক্ষীরা।।

সাতক্ষীরা সদর ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় মাদক ও বিভিন্ন মালামাল জব্দ করেছে সাতক্ষীরা বিজিবি। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি,জি পরিচালক রবিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২২ ডিসেম্বর রবিবার ব্যাটালিয়ন কর্তৃক কলারোয়ার তলুইগাছা বিওপি সীমান্ত এলাকা লক্ষীদাড়ি নামক স্থানে বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে দেড় লক্ষ্য টাকা মূল্যের ভারতীয় পাতার বিড়ি এবং ভারতীয় শাড়ি আটক করে, কাকডাঙ্গা বিওপি সীমান্ত এলাকার গেড়াখালী ও সবেদের মোড়ে অভিযান পরিচালনা করে এক লক্ষ্য পাঁচ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। মাদরা বিওপির সীমান্ত এলাকার রেজারঘাট এবং কালিবাড়ি নামক স্থানে পৃথক অভিযান পরিচালনা করে ৪৫ বোতল ভারতীয় মদ এবং ১ লক্ষ ৭৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

এছাড়া সদরের ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১ হাজার পিস ভারতীয় ইয়াবা এবং ভোমরা বিওপির লক্ষীদাড়ি নামক স্থানে অভিযান চালিয়ে ১৮ হাজার টাকা মূল্যের কম্বল জব্দ করে। বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে এবং দেশের তরুন/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

আমারবাঙলা/ ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা