সারাদেশ

স্বাধীনতা বিরোধী অপশক্তির কালো থাবা সাতক্ষীরায় পড়বে না: পুলিশ সুপার

সাতক্ষীরা প্রতিনিধি: বাংলাদেশকে যারা বারবার পিছেয়ে নিতে চায় সেই স্বাধীনতা বিরোধী অপশক্তির কালো থাবা আর কখনো সাতক্ষীরাতে পড়বে না বলে মন্তব্য করেছেন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম বার। সখিপুর সরকারি খান বাহাদুর আহসানউল্লাহ কলেজ মাঠে আয়োজিত মাদক ও জঙ্গিবাদ বিরোধী উপজেলা চেয়ারম্যান কাপ লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতীথির বক্তৃতায় তিনি একথা বলেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটির অনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলের সদস্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাতক্ষীরা ৩ আসনে সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার আ ফ ম ডা.রুহুল হক।

পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান তার ব্যক্তব্যে আরো বলেন সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে চাকুরীজীবী পেশাজীবি সুশীল সমাজের প্রতিনিধি সাংবাদিকসহ সকলকে সাথে নিয়ে স্বাধীনতা বিরোধী অপশক্তিকে রুখে দিতে সাতক্ষীরা জেলা পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।উগ্রবাদ জঙ্গিবাদ মাদক সন্ত্রাস ও ভূমিদস্যুরা যাতে আর জেলায় আপামর মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন ঘটাতে না পারে সেজন্য ঐক্যবদ্ধভাবে পুলিশকে সহযোগিতা করতে সকল শ্রেণী পেশার মানুষের প্রতি আহ্বান জানান পুলিশ সুপার। সখিপুর উদয়ন সংঘ আয়োজিত লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানের দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান সভাপতিত্ব করেন।

এ সময় উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ ইয়ানুর রহমান, দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এস এম জামিল আহমেদ, দেবহাটা থানার ওসি বাবুল আক্তার উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মনিরুজ্জামান মনি, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ সহ বিভিন্ন পর্যায়ের নেতাবৃন্দ উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলাটিতে গাজীরহাট প্রগতি সংঘ ও ভাতসালা গন গ্রন্থগার একাদশের খেলোয়াড়রা একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করেন। উত্তেজনাপূর্ণ খেলায় ট্রাইবেকারে তিন দুই গোলে ভাতশালা গণগ্রন্থগার একাদশের খেলোয়াড়রা জয় লাভ করে।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মদনে চার জুয়াড়ীসহ ৫জন আটক

নেত্রকোনার মদনে চারজন জুয়াড়ীসহ চুরি মামলার এক আসামি কে আটক করেছে...

জিম্বাবুয়েকে যত রানে আটকাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৪০ রানেই থেমেছে বাংলাদেশের প্রথম ইনিংস। এর...

দুবারের বেশি প্রসূতি ছুটি না থাকা ও সীমিত করার বিধানের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল

বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ৪৬(২) ধারা এবং ৪৬(১)-এর প্রভিসো এবং বাংলাদেশ সার্ভ...

দেশের ১১ অঞ্চলে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আভাস

দেশের ১১ অঞ্চলের ওপর দিয়ে আজ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্...

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই বিনোদন

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই। স...

ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার করলো বিরোধী দল

জাতীয় সংসদে বাজেটের দাবির ওপর ছাঁটাই প্রস্তাব নিয়ে আলোচনার প্রত্যাহার...

কাল থেকে সরকারি রাজস্ব ও অন্যান্য প্রাপ্তি জমায় ‘এ-চালান’ বাধ্যতামূলক

মঙ্গলবার (৩০ জুন) অর্থ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সরকারি অর্থ তাৎক্ষণি...

নোয়াখালীতে থাই জুয়ার আসরসহ বিভিন্ন স্থানে অভিযানে গ্রেপ্তার - ৬

নোয়াখালীর চাটখিল উপজেলায় থাইল্যান্ডি জুয়া চক্রের মূল হোতাসহ ছয় জুয়াড়ি, পাঁচ ব...

মেসিকে বিশেষ উপহার দেওয়ার ঘোষণা দিলেন কেপ ভার্দের প্রেসিডেন্ট

প্রথম বিশ্বকাপ খেলতে এসে শেষ ৩২-এ জায়গা করে নেওয়া কেপ ভার্দের জন্য এট...

শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা

সর্বস্তরের মানুষের ভালোবাসায় ও শ্রদ্ধায় সিক্ত হলেন একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা