সংগৃহিত
অপরাধ

গাজীপুরে গাঁজাসহ গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে বিশেষ একটি অভিযান পরিচালনা করে ১০৩ কেজি গাঁজাসহ ৫ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (৮ জুন) সকাল সোয়া ৬টার দিকে গাজীপুর সদর থানাধীন রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১ এর সহকারী পরিচালক এএসপি মো. মাহফুজুর রহমান বলেন, শনিবার (৮ জুন) সকাল সোয়া ৬ টায় উত্তরায় র‌্যাব-১ এর ১টি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, গাঁজার ১টি বড় চালান হবিগঞ্জ থেকে রাজেন্দ্রপুর হয়ে গাজীপুরের সালনা এলাকার দিকে যাচ্ছে। এই সংবাদের ভিত্তিতে গাজীপুর সদর থানাধীন রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় একটি অভিযান পরিচালনা করে ৩ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, গাড়িচালক মিজানুর রহমান (৩০), আল আমিন (৩১) এবং মো. শামীম(৩৪)। তাদের ৩ জনের বাড়িই রাজশাহী।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৮৫ কেজি গাঁজা, ১টি ট্রাক, ২টি মোবাইল ফোন এবং নগদ ৪ হাজার টাকা উদ্ধার করে জব্দ করা হয়।

পৃথক আরও ১টি অভিযান পরিচালিত হয় রাজধানীর মহাখালীতে। শনিবার সকাল ৯টার দিকে র‍্যাব-১ এর অপর ১টি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গাঁজার ১টি বড় চালান সিলেট হয়ে মহাখালী এলাকার দিকে যাচ্ছে। এই সংবাদের ভিত্তিতে র‍্যাব-১ এর দলটি মহাখালী বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে দুলাল মিয়া (৫৫) ও মো. আলমগীর (৪৫) নামে ২ মাদক কারবারিকে গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এএসপি মো. মাহফুজুর রহমান বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্তে সেগুলো ক্রয়-বিক্রয় করে আসছিলো। এরপর বিভিন্ন সময় সুকৌশলে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে গাঁজা পরিবহন করে রাজধানী ঢাকা এবং গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় খুচরা মাদক কারবারিদের কাছে তা সরবরাহ করে।

এ সময় জব্দকৃত মাদক ও গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত ও ২৬ জন আহত হওয়ার খব...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কানাডার কুইবেক প্রদেশে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে একটি হেলিকপ্টার...

গ্রিসে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় শক্তিশালী গ্...

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ডেরা ইসমাইল খান জেলায় বিস্ফোরণে অন্তত ১১ জন...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

আমিষের ঘাটতি পূরণে মুক্ত জলাশয়ে মাছ চাষ গুরুত্বপূর্ণ: স্পিকার

দেশের মানুষের আমিষের ঘাটতি পূরণে দেশের মুক্ত ও বদ্ধ জলাশয়ে মৎস্য চাষ একটি গুর...

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের র...

সাংবাদিকদের ক্ষেত্রে সাইবার সুরক্ষা আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী

সাংবাদিকদের ক্ষেত্রে ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর অপপ্র...

সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে ৪ পরিবর্তন, ফিরলেন জামাল

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার কাছে বড় হারের পর সিঙ্গাপুরের বিপক্ষে ৪ পরিবর্তন ন...

কামাল মজুমদার-ইলিয়াসসহ ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় রাজধানী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা