সংগৃহিত
জাতীয়

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির গাবখান সেতু টোলপ্লাজায় একটি ট্রাক কয়েকটি গাড়িকে চাপা দেয়া ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) দুপুর ২টার দিকে পৌর এলাকার পশ্চিম পাশে পঞ্চম চীন-বাংলাদেশ মৈত্রী গাবখান সেতুর টোলপ্লাজায় সিমেন্ট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস ও অটোরিকশা নিয়ে খাদে পড়ে গেলে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ৭ জন পুরুষ, ৪ জন নারী ও ৩ জন শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের মধ্যে টোলপ্লাজার কয়েকজন কর্মীও রয়েছেন।

ঝালকাঠি পুলিশ সুপার (এসপি) আফরুজুল হক টুটুল বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ট্রাক চালক ও তার সহকারীকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত যান ও ট্রাকটি উদ্ধার করে জব্দ করা হয়েছে।

এদিকে এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৪ সদস্যের তদন্ত কমিটি করেছে জেলা প্রশাসন। আগামী ৫ দিনের মধ্যে এ প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর ২টার দিকে রাজাপুর থেকে বরিশালের দিকে যাচ্ছিল সিমেন্ট বোঝাই ট্রাকটি। গাবখান সেতু থেকে নামার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে টোলপ্লাজায় অবস্থানরত একটি মাইক্রোবাস ও অটোরিকশাকে ধাক্কা দিয়ে খাদে পড়ে।

এ সময় ট্রাকের ক্ষতি কম হলেও মাইক্রোবাস ও অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা রক্তাক্ত অনেকগুলো দেহ উদ্ধার করা করেন। ক্ষতবিক্ষত দেহগুলো সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ১১ জনকে মৃত ঘোষণা করেন।

এ সময় আহত আরও ২০ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে তাদের মধ্যে গুরুতর আহত বেশ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জনের মৃত্যু হয়।

গণমাধ্যমকে পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানান, গাবখান সেতু টোলপ্লাজায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস ও অটোরিকশাকে নিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় টোলে দায়িত্বরত কর্মীসহ অনেকে হতাহত হয়েছে। এ পর্যন্ত শিশুসহ ১৪ জন নিহতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আট দফা দাবিতে ১১ দলের রংপুর অভিমুখে লংমার্চ শুরু

আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামীর নেত...

নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের ১৫% সুবিধা বাতিল

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নতুন পে স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন ব...

পাকিস্তানে মসজিদে ভয়াবহ হামলা

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে পুলিশ সদর দপ্তর...

তারেকের হাতে গণতন্ত্র-মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ

‘গণতন্ত্র ও মানবাধিকার তারেক রহমানের হাতে সুরক্ষিত নয়। তিনি নতুন স্বৈরা...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন। একই...

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা