সারাদেশ

কানসাটে সাপের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে সাপের কামড়ে ঘুমন্ত এক আম ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি মাদারীপুর জেলার শিবচর উপজেলার ভদ্রাসন গ্রামের মোতালেব হোসেন মাতব্বরের ছেলে মহম্মদ আলী (৪০)। রোববার দিবাগত রাত দুইটার দিকে কানসাট কলাবাড়ী এলাকার মেসার্স এলাহী ভরসা এন্টারপ্রাজ ফল ভান্ডারের আড়তে এ ঘটনা ঘটে।

পরে মরদেহ নিজ বাড়ীতে নিয়ে যান নিহতের স্বজনরা। এদিকে দায়িত্বরত চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ করেছেন আড়তের মালিক।

মেসার্স এলাহী ভরসা এন্টারপ্রাজের মালিক আবু সালেহ বলেন, রোববার রাতে মহম্মদ আলীসহ আরও কয়েকজন আম ব্যাপারী আড়তে ঘুমিয়ে ছিল। রাত দুইটার দিকে একটি বিষাক্ত সাপ মহম্মদ আলীকে কামড় দিয়ে আমের ক্যারেটের সারির ভিতর ঢুকে পড়ে। পরে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে সাপে কাটার ভ্যাকসিন না দিয়ে স্বাভাবিক চিকিৎসা চালিয়ে যান চিকিৎসকরা। সকাল ৯টার দিকে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জেলা ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে যাওয়ার পথে মহারাজপুর এলাকায় পৌঁছা মাত্রই মারা যান তিনি।

আবু সালেহ অভিযোগ করে বলেন, রাতেই যদি উন্নত চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ অথবা রাজশাহী স্থানান্তর করা হত তাহলে ভ্যাকসিন দিয়ে বাঁচানো যেত। কিন্তু চিকিৎসক ভ্যাকসিন না দিয়ে অবহেলা করেছেন।

এদিকে দায়িত্বরত চিকিৎসক ডাঃ মশিউর রহমান মানিক বলেন, চিকিৎসায় অবহেলা বা গাফেলতি করা হয়নি। নিয়ম মেনেই চিকিৎসাসেবা দেয়া হয়েছে।

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়রা খান বলেন, মৃত ব্যক্তির স্বজনরা আমার কাছে এসেছিলেন। তাঁরা মৌখিকভাবে অভিযোগ করেছেন। তাঁদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৮

ঢাকার সাভারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৮ জনকে আটক করেছে পুলিশ...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা