সারাদেশ

অবশেষে মারা গেলেন গৃহবধূ শান্তা

মাদারীপুর প্রতিনিধি

স্বামীর পরকীয়ার বাঁধা দেয়াই যেন কাল হয়ে দাড়ালো মাদারীপুর সদর উপজেলার করদী গ্রামের মেয়ে শান্তা আক্তারের। কৌশলে পানীয় জাতীয় কোল্ড ডিকিংসের সাথে ঘাসমারা ওষুধ খাওয়ানোর ৭ দিন পর মাদারীপুর সদর হাসপাতালে মারা গেলো শান্তা।

সোমবার (২৮ আগষ্ট) বেলা ৩টার দিকে তার মৃত্যু হয়। এদিকে ঘটনার পর থেকে পালিয়েছে অভিযুক্ত স্বামী। আর থানা পুলিশ বলছে, ঘটনা তদন্ত করে দোষীকে গ্রেফতারের জোর চেষ্টা করছেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গেলো ৩ বছর আগে কালকিনির সনমান্দি গ্রামের আক্কাস হাওলাদারের ছেলে সাইফুল হাওলাদারের সাথে বিয়ে হয় ঘটমাঝি ইউনিয়নের করদী গ্রামের হাবিবুর খানের মেয়ে শান্তা আক্তারের। বছর দেড় পরেই তাদের কোলে এক পুত্র সন্তানের জন্ম হয়। তবে সম্প্রতি পরকীয়ায় জড়িয়ে পড়েন স্বামী সাইফুল।

এতে বাঁধা হয়ে দাড়ান শান্তা। এরপরেও টেনেটুনে চলছিল তাদের দাম্পত্ত জীবন। তার স্বামী কৌশলে গেলো ২০ আগস্ট রবিবার সকাল ১০টায় ঘুরতে নিয়ে যায় আড়িয়াল খাঁ সেতুর পাশে কলাবাগানে। সেখানে তিনি কৌশলে কোকের সাথে ঘাসমারা ওষুধ খাইয়ে দেন শান্তাকে। এক পর্যায়ে বিষক্রিয়া বুঝতে পেলে অজ্ঞান হয়ে পড়ে থাকেন শান্তা। পরে স্থানীয়রা দেখে সদর হাসপাতালে নিয়ে আসেন।

শান্তার মা শেফালী বেগম বলেন, ‘ঘটনার দিনই শান্তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে সেই রাতেই ফরিদপুর মেডিকেলে কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান দু’দিন চিকিৎসা করানোর পর বাড়ীতে আনা হয়। পরে বাড়ীতে অসুস্থ্য হয়ে পড়লে পুনরায় সদর হাসপাতালে গেলে ২৪ আগস্ট ভর্তি করা হয়। সেখানে হাসপাতালের মেঝেতে চিকিৎসা করা হয়। কিন্তু আর বাড়ী নেয়া হলো না আমার মেয়েকে। সোমবার বেলা ৩টায় মারা গেলো।’

বিষয়টি প্রথমে জানাজানি না হলেও এক পর্যায়ে অসহায় শান্তার খবর গণমাধ্যমে আসে। হাসপাতালে খোঁজ নেন পুলিশও।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী বলেন, একটা অভিযোগ দেয়া আছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। তবে ওই মেয়ের স্বামীও নাকি পরের দিন বিষ খেয়ে হাসপাতালে ভর্তি আছে। এখন পুরো বিষয় তদন্ত করলেই সঠিক রহস্য বের হয়ে আসবে।

উল্লেখ্য, এর আগেও শান্তার স্বামীর বিরুদ্ধে নারীদের শ্লীলতাহানীর অভিযোগ রয়েছে। তিনি তিনটি বিয়ে করেছেন। এর মধ্যে শান্তাই সংসার করে আসছিলো।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৮

ঢাকার সাভারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৮ জনকে আটক করেছে পুলিশ...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা