সারাদেশ
গাজীপুর সিটি

দায়িত্ব নিলেন মেয়র জায়েদা খাতুন

নিজস্ব প্রতিবেদক: আলোচিত গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচিত প্রথম নগরমাতা হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন জায়েদা খাতুন।

সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে দায়িত্বগ্রহণ করেন নবনির্বাচিত মেয়র জায়েদা। এসময় তার ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর তার সঙ্গে ছিলেন।

দেশের সর্ববৃহৎ ও রাজধানী লাগোয়া সিটির রাজস্ব আদায়, দীর্ঘদিনের ভোগান্তি জয়দেবপুর রেল লাইনের উপর ফ্লাইওভার নির্মাণসহ থমকে যাওয়া নানা উন্নয়নের চ্যালেঞ্জ মাথায় নিয়ে দায়িত্ব কাঁধে তুলে নেন প্রথম এই নগরমাতা। একইসঙ্গে অভিষেক অনুষ্ঠানে ৫৭জন সাধারণ ও ১৯ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলরকে দায়িত্বভার বুঝিয়ে দেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা।

এরপর নির্বাচিত হওয়ার সাড়ে তিন মাস পর লাখো মানুষ নিয়ে বাদ্যযন্ত্রের তালে ছেলে জাহাঙ্গীর আলমের হাত ধরে নগর ভবনে প্রবেশ করেন মেয়র জায়েদা খাতুন।

দুপুরে গাজীপুর নগর ভবনের দক্ষিণে রথখোলা এলাকায় বঙ্গতাজ অডিটোরিয়ামের সামনে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে স্বাগত জানানো হয়। দুপুর ১টার দিকে বঙ্গতাজ অডিটোরিয়াম থেকে সড়কে উপস্থিত হাজারো জনতার মাঝে হাত নাড়িয়ে অস্থায়ী মঞ্চে ওঠেন মেয়র জায়েদা। নাগরিক সুবিধা রক্ষাসহ থমকে যাওয়া সকল উন্নয়ন চালিয়ে যাওয়ার প্রত্যয় জানান তিনি। তিনি বলেন, 'সকল কাউন্সিলর ও সবাইকে নিয়ে পরিকল্পিত একটি শহর গড়ব।'

এ সময় অতীতের নানা ষড়যন্ত্রের কথা উল্লেখ করে জায়েদাপুত্র সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, গণতন্ত্রের জয় হয়েছে-সেকারণেই মায়ের পাশে দাঁড়িয়ে এই শহর রক্ষায় কাজ করব।

তিনি আরও বলেন, নেতাকর্মীদের বাদ দিয়ে কেউ সংগঠন করবেন না। সামনে সংসদ নির্বাচন। সকলে মিলে-মিশে কাজ করতে হবে। সবাই সবাইকে সহযোগিতা করতে হবে। কোনো ষড়যন্ত্র নয়, চাই শেখ হাসিনার উন্নয়ন নগরবাসীকে পৌঁছে দিতে।

উল্লেখ্য, গত ২৬ মে অনুষ্ঠিত নির্বাচনে ১৬ হাজার ১৯৭ ভোটের ব্যবধানে আওয়ামী লীগের প্রার্থীকে হারিয়ে বিজয়ী হন স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা