ছবি: আমার বাঙলা
সারাদেশ

বারাত মনোহরপুর স্কুলে কমিটি নিয়ে বিতর্ক

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা তালা উপজেলায় বারাত মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মনোনয়ন নিয়ে সরকারি প্রজ্ঞাপন লঙ্ঘন ও বিতর্ক।

তথ্য সূত্রে, বারাত মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের (EIIN: 119026) অ্যাডহক কমিটির সভাপতি মনোনয়নকে কেন্দ্র করে সরকারি প্রজ্ঞাপন লঙ্ঘন, ক্ষমতার অপব্যবহার, পক্ষপাতমূলক কর্মকাণ্ড এবং বিধিবহির্ভূতভাবে অযোগ্য ব্যক্তির নাম প্রস্তাব করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের কাছে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন করেছেন বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য, প্রতিষ্ঠাতার উত্তরসূরি ও ভূমিদাতা আ. আ. ম. একরামুল হক (আসাদ)।

অভিযোগে তিনি উল্লেখ করেন, তাঁর মরহুম পিতা পীরজাদা মোশাররাফুল হক ১৯৭২ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে বিদ্যালয়ের উন্নয়নের লক্ষ্যে তাঁর পরিবার ২১ শতক এবং তিনি ব্যক্তিগতভাবে ৯ শতক জমি বিদ্যালয়ের নামে নিবন্ধিত দলিলের মাধ্যমে দান করেন। এর স্বীকৃতিস্বরূপ যশোর শিক্ষা বোর্ড তাঁকে বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য হিসেবে মনোনীত করে।

আবেদনে দাবি করা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ সরকারি প্রজ্ঞাপনে অ্যাডহক কমিটির সভাপতি মনোনয়নের জন্য সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মরত বা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণির কর্মকর্তা, অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ, স্থানীয় শিক্ষানুরাগী, শিক্ষায় আগ্রহী খ্যাতিমান ব্যক্তি, সমাজসেবক অথবা প্রতিষ্ঠাতাদের মধ্য থেকে তিনজন যোগ্য ব্যক্তির নাম শিক্ষা বোর্ডে পাঠানোর নির্দেশনা রয়েছে।

কিন্তু অভিযোগ অনুযায়ী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওই নির্দেশনা অনুসরণ না করে একই বিদ্যালয়ের কর্মরত এক আয়ার সতীনপুত্র এবং কথিত ছাত্রদল নেতা বুলবুল ইসলামের নাম প্রথম প্রার্থী হিসেবে যশোর শিক্ষা বোর্ডে প্রেরণ করেছেন।

আবেদনকারীর দাবি, প্রস্তাবিত ব্যক্তি সরকারি প্রজ্ঞাপনে উল্লেখিত কোনো যোগ্যতার আওতায় পড়েন না। ফলে তাঁর নাম প্রস্তাব করা সরকারি নীতিমালা ও বিধিবিধানের সুস্পষ্ট লঙ্ঘন।

আবেদনে আরও অভিযোগ করা হয়, প্রতিষ্ঠাতার উত্তরসূরি, শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত আজীবন দাতা সদস্য এবং বিদ্যালয়ের ভূমিদাতা হওয়া সত্ত্বেও আবেদনকারীকে ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা হয়েছে। এর মাধ্যমে সংশ্লিষ্ট প্রধান শিক্ষক ক্ষমতার অপব্যবহার, পক্ষপাতিত্ব এবং সরকারি নির্দেশনা অমান্যের আশ্রয় নিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ে দেওয়া আবেদনে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সভাপতি মনোনয়ন কার্যক্রম স্থগিত রাখা, বিধিবহির্ভূত প্রস্তাব বাতিল করে নতুন করে যোগ্য ব্যক্তিদের নাম আহ্বান, সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনে দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার ও স্বজনপ্রীতির বিষয়টি অনুসন্ধানের দাবি জানানো হয়েছে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কলাপাড়ায় বিলুপ্তপ্রায় দেশীয় মাছ চাষে স্বাবলম্বী হচ্ছেন গ্রামীণ নারী-পুরুষ

দেশীয় প্রজাতির বিলুপ্তপ্রায় ও পুষ্টিসমৃদ্ধ মাছ চাষের মাধ্যমে গ্রামীণ...

নজরুল বিশ্ববিদ্যালয়ে ৪র্থ আন্তর্জাতিক নাট্যোৎসব শুরু

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সাত দিনব্যাপী ‘৪র্থ আন্তর্জাত...

মেসির স্বপ্নভঙ্গের লক্ষ্য নিয়ে মাঠে নামবে ইংল্যান্ড

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে আত্মবিশ্বাসে ভরপুর...

বালি অপসারণের নামে ফসলি জমি লুটপাট

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার এলঙ্গী এলাকায় গড়াই নদীর ড্রেজিংকৃত বালি অপসারণের...

আড়াই মাসের বিশেষ অভিযানে ৩৩ হাজারের কাছাকাছি গ্রেফতার

দেশব্যাপী চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ১২ জুলাই পর্যন্ত ৩২ হাজার...

গণহত্যার বিরুদ্ধে প্রতিরোধ: ১৯৭১-এর চেতনা ও গণতন্ত্র

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ১৯৭১ সাল শুধু একটি যুদ্ধের বছর নয়, বরং...

মেধাবী উদ্যোক্তারা পাবেন ৫ কোটি টাকা: প্রধানমন্ত্রী

দেশের সম্ভাবনাময় স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য বড় ধরনের আর্থিক সহায়তার ঘোষণা দি...

শিক্ষার্থীদের নিয়ে মন্তব্য, সমালোচনার মুখে মন্ত্রী

সারাদেশে বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যেও এইচএসসি পরীক্ষা আয়োজন নি...

বারাত মনোহরপুর স্কুলে কমিটি নিয়ে বিতর্ক

সাতক্ষীরা তালা উপজেলায় বারাত মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভ...

ঈশ্বরদীর পদ্মায় রাতের আঁধারে বালু উৎসব

ঈশ্বরদীর পদ্মা নদীতে চলছে দীর্ঘদিন থেকে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব। বিষয়ট...

লাইফস্টাইল
বিনোদন
খেলা