ছবি: সংগৃহীত
জাতীয়

শিক্ষার্থীদের মিছিল, গন্তব্য ঢাকা শিক্ষা বোর্ড

নিজস্ব প্রতিবেদক

এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতসহ তিন দফা দাবিতে সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ কর্মসূচি শেষে ঢাকা শিক্ষা বোর্ডের উদ্দেশে মিছিল করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর এলাকায় পৌঁছানোর আগেই পুলিশ তাদের আটকে দেয়।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে ‘২০২৬ ব্যাচ এইচএসসি পরীক্ষার্থী’ পরিচয়ে প্রায় ১৮০ থেকে ২০০ শিক্ষার্থী সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরে তারা মিছিল নিয়ে নীলক্ষেত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোরণ গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন।

দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে মিছিলটি ভিসি চত্বরের পূর্ব পাশে পৌঁছালে পুলিশ বাধা দেয়। এ সময় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। কিছুক্ষণ অবস্থানের পর শিক্ষার্থীরা আবার তোরণ গেট হয়ে পলাশী মোড়ের দিকে অগ্রসর হন এবং ঢাকা শিক্ষা বোর্ডের দিকে যাওয়ার চেষ্টা করেন।

ঘটনাস্থলে শিক্ষার্থীদের সামনে পুলিশ অবস্থান নেয়। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদলের নেতা-কর্মীদের উপস্থিতিও দেখা যায়।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে—দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ’ স্লোগান দেন। পাশাপাশি শিক্ষামন্ত্রীকে উদ্দেশ করে বিভিন্ন স্লোগানও দিতে দেখা যায়।

আন্দোলনে ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজ, ঢাকা কমার্স কলেজ, তেজগাঁও কলেজসহ ঢাকা শিক্ষা বোর্ডের অধীন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

তবে আন্দোলনকারীদের মধ্যেই পরবর্তী কর্মসূচি নিয়ে মতভেদ দেখা যায়। কেউ সচিবালয়ে যাওয়ার পক্ষে, কেউ শিক্ষা বোর্ডে যাওয়ার পক্ষে এবং কেউ শাহবাগমুখী কর্মসূচির পক্ষে মত দেন। ফলে এক পর্যায়ে কর্মসূচির পরবর্তী গন্তব্য নির্ধারণে তাদের মধ্যে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কলাপাড়ায় বিলুপ্তপ্রায় দেশীয় মাছ চাষে স্বাবলম্বী হচ্ছেন গ্রামীণ নারী-পুরুষ

দেশীয় প্রজাতির বিলুপ্তপ্রায় ও পুষ্টিসমৃদ্ধ মাছ চাষের মাধ্যমে গ্রামীণ...

নজরুল বিশ্ববিদ্যালয়ে ৪র্থ আন্তর্জাতিক নাট্যোৎসব শুরু

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সাত দিনব্যাপী ‘৪র্থ আন্তর্জাত...

মেসির স্বপ্নভঙ্গের লক্ষ্য নিয়ে মাঠে নামবে ইংল্যান্ড

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে আত্মবিশ্বাসে ভরপুর...

বালি অপসারণের নামে ফসলি জমি লুটপাট

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার এলঙ্গী এলাকায় গড়াই নদীর ড্রেজিংকৃত বালি অপসারণের...

আড়াই মাসের বিশেষ অভিযানে ৩৩ হাজারের কাছাকাছি গ্রেফতার

দেশব্যাপী চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ১২ জুলাই পর্যন্ত ৩২ হাজার...

ধর্ষণ মামলায় পিএস আটক, যা বললেন শ্রাবন্তী

ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছেন টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির সহকারী...

নায়িকার পর নির্মাতা উর্বশী, লক্ষ্য বড় সিনেমা

২০২৬ সালের কান চলচ্চিত্র উৎসবে ভারতের প্রতিনিধিত্ব করে আলোচনায় এসেছিলেন বলিউড...

শেষ লড়াইয়ে স্কালোনির মাস্টারপ্ল্যান

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে নামার আগে দল নিয়ে পরিকল্পনা সাজাচ্...

ঢাকা বোর্ড ঘেরাও, আন্দোলনে এইচএসসি পরীক্ষার্থীরা

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধের পর এবার...

অবৈধ বসতি, ইসরাইলের বাণিজ্যে চাপ বাড়াচ্ছে ইইউ

পশ্চিম তীরের বর্তমান পরিস্থিতি ‘অসহনীয়’ বলে মন্তব্য করেছেন ইউরোপী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা