ছবি: আমার বাঙলা
সারাদেশ

পেকুয়ায় বন্যার্ত মানুষের মাঝে বিমান বাহিনীর ত্রাণ বিতরণ

‎মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়া উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। মানবিক সহায়তার অংশ হিসেবে বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

‎মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে রাজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ বিমান বাহিনীর কক্সবাজার ঘাঁটির উদ্যোগে এ ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

‎এ সময় উপজেলার বিভিন্ন এলাকার ৫০০টি বন্যাকবলিত পরিবারের মাঝে শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে বিমান বাহিনীর এ মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসিত হয়েছে।

‎ত্রাণ বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমান্ডার মো. মোনোয়ারুল ইসলাম। তিনি জানান, দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ বিমান বাহিনীর মানবিক দায়িত্বেরই একটি অংশ এবং ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

‎এ সময় বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টার ত্রাণ বিতরণ কার্যক্রম আকাশ থেকে পর্যবেক্ষণ করেন।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কলাপাড়ায় বিলুপ্তপ্রায় দেশীয় মাছ চাষে স্বাবলম্বী হচ্ছেন গ্রামীণ নারী-পুরুষ

দেশীয় প্রজাতির বিলুপ্তপ্রায় ও পুষ্টিসমৃদ্ধ মাছ চাষের মাধ্যমে গ্রামীণ...

নজরুল বিশ্ববিদ্যালয়ে ৪র্থ আন্তর্জাতিক নাট্যোৎসব শুরু

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সাত দিনব্যাপী ‘৪র্থ আন্তর্জাত...

মেসির স্বপ্নভঙ্গের লক্ষ্য নিয়ে মাঠে নামবে ইংল্যান্ড

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে আত্মবিশ্বাসে ভরপুর...

বালি অপসারণের নামে ফসলি জমি লুটপাট

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার এলঙ্গী এলাকায় গড়াই নদীর ড্রেজিংকৃত বালি অপসারণের...

আড়াই মাসের বিশেষ অভিযানে ৩৩ হাজারের কাছাকাছি গ্রেফতার

দেশব্যাপী চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ১২ জুলাই পর্যন্ত ৩২ হাজার...

শিক্ষার্থীদের নিয়ে মন্তব্য, সমালোচনার মুখে মন্ত্রী

সারাদেশে বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যেও এইচএসসি পরীক্ষা আয়োজন নি...

বারাত মনোহরপুর স্কুলে কমিটি নিয়ে বিতর্ক

সাতক্ষীরা তালা উপজেলায় বারাত মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভ...

ঈশ্বরদীর পদ্মায় রাতের আঁধারে বালু উৎসব

ঈশ্বরদীর পদ্মা নদীতে চলছে দীর্ঘদিন থেকে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব। বিষয়ট...

পেকুয়ায় বন্যার্ত মানুষের মাঝে বিমান বাহিনীর ত্রাণ বিতরণ

কক্সবাজারের পেকুয়া উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে...

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধনে এইচএসসি পরীক্ষার্থীরা

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা