সারাদেশ

নীলফামারীতে জেলা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ (বালক-বালিকা) শুরু হয়েছে।
শনিবার বিকেলে (২মে) নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে দুই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সাইদুল ইসলাম।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রবিউল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে নীলফামারী জেনারেল হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডা. আব্দুল আউয়াল, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তফা হক প্রধান বাচ্চু উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় (বালিকা) জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউসি সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হারিয়ে এবং বালক পর্যায়ে ডোমার উপজেলার ঘাটপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে জলঢাকা উপজেলার ঘুঘুমারী সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে জয়ী হয়।
সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আতাউল গনি ওসমানী ও মোতাহার হোসেন এ সময় উপস্থিত ছিলেন।
সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আতাউল গনি ওসমানী জানান, আগামী ৪ মে দুপুরে দুই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।
জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন দল আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগীতায় অংশ নেবে।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা