ছবি: প্রতিনিধি
সারাদেশ
আগাম বুকিংয়ে হোটেল সংকট

থার্টি ফার্স্ট নাইট ঘিরে কক্সবাজারে পর্যটকদের ঢল

কক্সবাজার সংবাদদাতা

থার্টি ফার্স্ট নাইটকে ঘিরে কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকদের ঢল নেমেছে। স্কুলের বার্ষিক পরীক্ষা শেষ হওয়া, শীতকালীন ছুটি এবং মনোরম আবহাওয়ার কারণে দুই লাখেরও বেশি পর্যটকের সমাগম ঘটেছে দেশের প্রধান পর্যটন নগরীতে।

সৈকতের লাবণী পয়েন্ট থেকে কলাতলী পয়েন্ট পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। পাঁচ শতাধিক হোটেল-মোটেল ও গেস্টহাউসের অধিকাংশ কক্ষই আগেই বুকিং হয়ে গেছে। অবকাশ যাপনের উদ্দেশ্যে আজ সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা কক্সবাজারে আসতে শুরু করেছেন।

সমুদ্রসৈকতে আসা পর্যটকরা আনন্দঘন পরিবেশে সময় কাটাচ্ছেন। কেউ ওয়াটার বাইক ও বিচ বাইকে চড়ে সমুদ্র উপভোগ করছেন, আবার অনেকে নোনাজলে স্নান করে উপভোগ করছেন ছুটির আনন্দ।

পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, সারা বছরে মাত্র দুই মাস তারা ভালো ব্যবসার সুযোগ পান। এই সময়কে সামনে রেখে পর্যটকদের বরণে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তারা আশা করছেন, চলতি মৌসুমটি লাভজনক হবে।

এদিকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কক্সবাজারে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। টুরিস্ট পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান, ২৪ ঘণ্টা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে টুরিস্ট পুলিশ কাজ করছে।

দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও নানা সংকটের মধ্যেও কক্সবাজারমুখী পর্যটকদের স্রোত থেমে নেই। সংশ্লিষ্টদের তথ্যমতে, আগামী ১০ দিনের জন্য কক্সবাজারের প্রায় সব হোটেল ও মোটেল অগ্রিম বুকিং হয়ে গেছে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুদ্ধে ক্লান্ত মার্কিন নৌসেনা, সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টা

ইরান যুদ্ধের কারণে দীর্ঘদিন সমুদ্রে অবস্থান করায় মার্কিন বিমানবাহী রণতরী ইউএস...

আমদানি বাণিজ্য সহজে এক ছাতার নিচে সব বিধিমালা

আমদানি বাণিজ্যে বৈদেশিক মুদ্রা লেনদেনের প্রক্রিয়া আরও সহজ ও সময়োপযোগী করতে নত...

যুক্তরাষ্ট্রে অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেন...

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদ ছাড়লেন লিভিট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের প্রেস সেক্রে...

২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন সেনা

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে বলে...

সীতাকুণ্ড শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যু ৭, বাড়তে পারে হতাহতের সংখ্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে এলএনজি স্ক্র্যাপ জাহাজের ট...

কাউখালী যুবলীগ সভাপতি আটক, বিস্ফোরক আইনে মামলা

পিরোজপুরের কাউখালীতে উপজেলা যুবলীগের সভাপতি ও কাউখালী ডিগ্রি মহিলা কলেজের অধ্...

নরসিংদীতে তাঁত বোর্ডের জব ফেয়ার

নরসিংদী তাঁত বোর্ডের উদ্যোগে জব ফেয়ারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগ...

নীলফামারী জেলা প্রশাসককে গ্রীন ভয়েসের দুর্লভ রক্তকাঞ্চন গাছ বিতরণ

নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা