ছবি: সংগৃহীত
সারাদেশ

রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সিএনজি চালিত অটোরিকশা দুর্ঘটনায় মো. নুরুল কবির (৪০) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে পদুয়া নুরুচ্ছাফা বিদ্যা নিকেতনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল কবির উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, নুরুল কবির পদুয়া রাজারহাট থেকে বাজার করে সিএনজিচালিত অটোরিকশার সামনের আসনে বসে নিজ গন্তব্যে ফিরছিলেন। গাড়িটি নুরুচ্ছাফা বিদ্যা নিকেতনের সামনে একটি মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় তিনি গাড়ি থেকে ছিটকে পড়ে পাশের একটি আমগাছের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, সড়ক দুর্ঘটনায় এক শিক্ষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি।

এ মর্মান্তিক দুর্ঘটনায় শিক্ষক সমাজ, শিক্ষার্থী এবং স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বাঁশখালীর স্থানীয় বাসিন্দা সুলতানুল আজিজ জানান, নিহত নুরুল কবির বাঁশখালী উপজেলার ১১ নম্বর পুঁইছড়ি ইউনিয়নের বাসিন্দা এবং স্থানীয় মুহাম্মদ নন্ন্যা মিয়ার দ্বিতীয় পুত্র। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ পরিবার-পরিজন রেখে গেছেন।

এদিকে দুর্ঘটনার পর গোডাউন-রাজারহাট সড়ক প্রশস্ত করার দাবি জোরালো হয়েছে। স্থানীয় বাসিন্দা মো. শওকত জানান, গোডাউন থেকে সুখবিলাশ–দশমাইল বাজার পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে সরু অবস্থায় রয়েছে। এই সড়কে নিয়মিত যানজট ও দুর্ঘটনা ঘটছে। জনদুর্ভোগ কমাতে দ্রুত সড়কটি প্রশস্ত করা জরুরি বলে তিনি মন্তব্য করেন।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুল দায়ী: তদন্ত কমিটি

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের অংশ না নেওয়ার সিদ্ধান্ত তৎকালী...

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ফোফানা

আইভরি কোস্টের অভিজ্ঞ মিডফিল্ডার সেকো ফোফানা আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষ...

ইরান যুদ্ধের সাত মাসে গোলাবারুদের সঙ্কটে পড়েছে মার্কিন বাহিনী!

ইরানের বিরুদ্ধে দীর্ঘদিনের সামরিক অভিযানের কারণে মার্কিন সেনাবাহিনীর গোলাবারু...

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে বাংলাদেশ-মালয়েশিয়া উচ্চ-পর্যায়ের অ্যাক্রেডিটেশন আলোচনা অনুষ্ঠিত

উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ ও আন্তর্জাতিক স্বীকৃতি (অ্যাক্রেডিটেশন) বিষয...

নিরাপত্তার সমস্যা! ত্রিদেশীয় সিরিজের আগে ইংলিশ নিরাপত্তা দল পাকিস্তানে

চার বছর আগে পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরলেও দেশটিতে নিরাপত্তা ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা