সারাদেশ

ঈশ্বরদীতে কাভার্ডভ্যান চাপায় মা-মেয়েসহ নিহত ৩

পাবনা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে কাভার্ডভ্যান চাপায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বুধবার (১১ জুন) সকাল ৭টার দিকে দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের মিরকামারী মুন্নার মোড় এলাকায় সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, লিচু বিক্রেতা উপজেলার মিরকামারী মুন্নার মোড় এলাকার আনিসুর রহমান (৫৫), নাটোর সদর উপজেলার সাবেক বিজিবি সদস্য মফিজুল ইসলামের স্ত্রী সুবর্ণা খাতুন (৪৫) ও মেয়ে পূর্ণতা (৮)।

স্থানীয়রা জানান, সকালে মুন্নার মোড়ে সড়কের পাশে লিচু বিক্রি করছিলেন আনিসুর। আর মোটরসাইকেলে করে স্ত্রী-সন্তান নিয়ে কুষ্টিয়া থেকে পাবনা যাচ্ছিলেন মফিজুল। তিনি মুন্নার মোড় এলাকায় পৌঁছালে মোটরসাইকেল থামিয়ে লিচু দরদাম করছিলেন। এ সময় দ্রুত গতির একটি কাভার্ডভ্যান চারজনকে চাপা দিয়ে চলে যায়। এতে আহত হন চারজন।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহতদের উদ্ধার করে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিচু বিক্রেতা আনিসুর এবং মোটরসাইকেল আরোহী সুবর্ণা খাতুন ও তার মেয়ে পূর্ণতাকে মৃত ঘোষণা করেন। আহত মোটরসাইকেল চালক মফিজুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন।

পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই কল্লোল বলেন, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। তাদের মরদেহ হাসপাতালে রয়েছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা