সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় টিস্যু চাওয়া নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় রেস্টুরেন্টে টিস্যু চাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার (৯ জুন) রাতে সরাইল-লাখাই আঞ্চলিক সড়কের পাঠানপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। এতে দুই ঘণ্টা ধরে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল বন্ধ ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাঠানপাড়া মোড়ে অবস্থিত ‘এরাবিয়ান ফুচকা হাউস’ নামে একটি রেস্টুরেন্টে কুট্টাপাড়া গ্রামের যুবক রাব্বি খাওয়া শেষে টিস্যু চান। স্টাফ টিস্যু শেষ হয়ে গেছে জানালে তর্ক শুরু হয়। একপর্যায়ে রেস্টুরেন্ট মালিক মুজিবুর রহমানের সঙ্গে হাতাহাতি হয়। ঘটনা মুহূর্তেই উত্তেজনায় রূপ নেয় এবং বিষয়টি দুই গ্রামের মধ্যে সংঘর্ষে পরিণত হয়।

দুই গ্রামের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ালে কমপক্ষে ১৫ জন আহত হন। সংঘর্ষের সময় সড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকে পড়ে। রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত সরাইল-লাখাই আঞ্চলিক সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ থাকে।

সংঘর্ষে আহতদের মধ্যে বেশ কয়েকজনকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।

সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান জানান, রেস্টুরেন্টে সামান্য বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ বাধে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি, তবে তদন্ত চলমান রয়েছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

থাইরয়েডে কেন খাবেন মাখানা?

থাইরয়েডের সমস্যা ধরা পড়ার পর খাবারের তালিকা নির্বাচন করা এবং প্রতিদিনের সকা...

বিশ্বের অর্ধেক মানুষ ডেঙ্গু ঝুঁকিতে

বিশ্বের প্রায় অর্ধেক মানুষই ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে বলে স...

যুদ্ধের ধ্বংসস্তূপে গাজার শিশুদের শিক্ষার লড়াই

ইসরায়েলি হামলা ও ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যেও সন্তানদের পড়াশোনা চালিয়ে যেতে...

টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুল দায়ী: তদন্ত কমিটি

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের অংশ না নেওয়ার সিদ্ধান্ত তৎকালী...

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ফোফানা

আইভরি কোস্টের অভিজ্ঞ মিডফিল্ডার সেকো ফোফানা আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা