কিশোরগঞ্জ প্রতিনিধি
সারাদেশ

হোসেনপুরে বিএডিসি বীজআলুর ন্যায্যমূল্যের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের হোসেনপুরে বিএডিসির বীজআলুর ন্যায্যমূল্যের দাবীতে চাষীরা সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

শনিবার (২৬ এপ্রিল) উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের পাকুন্দিয়া হোসেনপুর আঞ্চলিক মহাসড়কের জামাইল বাজারে সকাল ১১টায় এ কর্মসূচি পালন করেন।

কৃষি উন্নয়ন কর্পোরেশন কিশোরগঞ্জ ও পাকুন্দিয়া বিএডিসি (আলুবীজ) চর জামাইল ব্লকের কৃষকদের আয়োজনে সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচিতে কৃষকরা জানান, কৃষকরা বিএডিসির কাছ থেকে চলতি বছর প্রতি কেজি বীজআলুর মূল্য ৬৬ টাকা থেকে ৮০ টাকা দাম ধরা হলেও এ বছর কৃষকদের কাছ থেকে সরকারিভাবে সংগ্রহ করা বীজআলুর মূল্য প্রতি কেজি বীজআলু ২৬ টাকা করে দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। যা বিগত বছর ছিল ৩৫, যা কেজিতে ৯ টাকা করে কম দেওয়া হয়েছে। কৃষকেরা এ সময় বীজআলুর মূল্য ৩৫ টাকা দেওয়ার দাবি রাখেন।

মানববন্ধনে বীজআলুর ন্যায্যমূল্যের দাবিতে বক্তব্য রাখেন, আড়াইবাড়িয়া ইউনিয়নে ৬নং ওয়ার্ড ইউপি সদস্য ও বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. শফিকুল ইসলাম জুয়েল, কৃষক সৃজন মিয়া, জহুরুল হক, মজিবুর রহমান, মো. আবু নাঈম, মো. খাবেরুল ইসলাম, মো. বাদল মিয়া প্রমুখ।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর ভোটগ্রহণের নির্ধারিত সময় শেষ হয়েছ...

পটুয়াখালীর কলাপাড়ায় জাল ভোট দেয়ার চেষ্টায় দুই যুবক আটক

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১১টায় কলাপাড়া পৌর শহরের ৬, ৭ ও ৮...

ঈদের মতো আনন্দ নিয়ে ভোট দিলাম: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামী প্রার্থী মুফতি আমির হামজা তার ভোটাধিকা...

আসনের ৯ কেন্দ্রে এগিয়ে ধানের শীষ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে ভ...

চট্টগ্রামে ভোটকেন্দ্রে লাইনে দাঁড়িয়ে একজনের মৃত্যু

চট্টগ্রামে ভোট দিতে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় অসুস্থ হয়ে মনু মিয়া (৫৫)...

চট্টগ্রামে ভোটের দায়িত্ব থেকে ফেরার পথে আনসার সদস্য নিহত, আইসিইউতে ২

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালন শেষে ফেরার প...

ঢাকা-১৪ আসনের ফল স্থগিত ও পুনরায় নির্বাচনের দাবি সানজিদা ইসলাম তুলির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনের ফলাফল স্থগিত করে পুনরায় নির্বাচনের...

সবার দায়িত্ব যেন সম্পন্নভাবে পালন করতে পারি: এ্যানি চৌধুরী

বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষ প্রতীকের বিজয়ী প্র...

তারেক রহমানকে নরেন্দ্র মোদির ফোন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলের চেয়ারম্যান তারেক রহম...

২০ বছর পর চতুর্থবার সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত  

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দীর্ঘ ২০ বছর প...

লাইফস্টাইল
বিনোদন
খেলা