কিশোরগঞ্জ প্রতিনিধি
সারাদেশ

আমাদের অস্তিত্ব নির্ভর করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার উপর: খাদ্য সচিব

কিশোরগঞ্জ প্রতিনিধি

খাদ্য সচিব মো. মাসুদুল হাসান বলেন, “আমাদের অস্তিত্ব নির্ভর করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার উপর।’’ যে জন্য তিনি কৃষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “দেশের আঠারো কোটি জনগণের মুখে যারা আহার তুলে দেন তাঁদের প্রতি আমার সালাম। পৃথিবীতে খাদ্য একটি গুরুত্বপূর্ণ উপাদান। কৃষকদের পরিশ্রমের কারণে আমাদের সামান্য পরিমাণ খাদ্য বাহির থেকে আমদানি করতে হয়।’’

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কিশোরগঞ্জের মিঠামইনে খাদ্য সচিব অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ উদ্বোধন অনুষ্ঠানে কৃষকদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

মিঠামইন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লা আল মামুনের সভাপতিত্বে ও মিঠামইন উপজেলা প্রশাসনের আয়োজনে মিঠামইন খাদ্য গুদাম প্রাঙ্গনে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা সুরাইয়া খাতুন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপ- পরিচালক ড. মোহাম্মদ সাদিকুর রহমান, জেলা খাদ্য কর্মকর্তা মো. তাজুল ইসলাম ।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা