ছবি: বগুড়া প্রতিনিধি
সারাদেশ

বগুড়ায় কৃষির উন্নয়নে ইছামতি নদীর সংযোগস্থলে খনন শুরু

বগুড়া প্রতিনিধি

বগুড়ার গাবতলী উপজেলায় ইছামতি নদীর সংযোগস্থলে ৩৫০ মিটার খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কৃষির উন্নয়নে নদী থেকে খাল পথে আবাদি জমিতে পানি নিষ্কাশন করা হবে।

রবিবার (০৬ এপ্রিল) বিকেলে গাবতলী উপজেলার বাহাদুরপুর জয়ভোগা এলাকায় খালখনন কাজের উদ্বোধন করেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় ১৩ লাখ টাকা ব্যয়ে কৃষকদের দীর্ঘদিনের প্রত্যাশা বাস্তবায়ন করা হচ্ছে।

কর্মসূচির উদ্বোধনকালে উপস্থিত ছিলেন পাউবো উপ-সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, নারুয়ামালা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হৃদয় হোসেন গোলজার, মেসার্স জয় ট্রেডার্সের পরিচালক এনামুল হক, উপজেলা বিএনপির সম্পাদক মন্ডলীর সদস্য জাহিদুল ইসলাম হিরু, যুবদল নেতা শিপন আহমেদ, সাইফুল ইসলাম, সাদ্দাম হোসেন, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি রেজা হোসাইন প্রমূখ।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আজ দুপুরে সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুর ১২টা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

ভোটের কালি উঠছে না, হাস্যরস করলেন সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত অমোচনীয় কালির মান নিয়ে নিজের মজার অভিজ্ঞ...

২ বছরে জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

২ বছরে দেশের জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান...

ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যা...

শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৮টি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা