ফেনী প্রতিনিধি
সারাদেশ

ফেনীতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনে লাখ টাকা জরিমানা 

ফেনী প্রতিনিধি

ফেনীতে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন ও নকল বিএসটিআই লগো ব্যবহার করার অপরাধে হক ফুড প্রোডাক্ট কে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে ফেনী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম এ জরিমানা করেন।

সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ দুপুরে ফেনীতে ভেজাল বিরোধী অভিযানে বের হয় ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে গঠিত টিম। এ সময় রামপুর সওদাগর বাড়ী এলাকায় হক ফুড প্রোডাক্ট এ গিয়ে দেখা গেছে, নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন ও সংরক্ষণ ও নকল চাঁন তারা, শাহী, বোম্বাই, বার্মিসিলি সহ নানা নামে ব্রান্ডের নাম ব্যবহার করে সেমাই তৈরি ও বিএসটিআইয়ের ভূয়া লগো ব্যবহার করার অপরাধে হক ফুড প্রোডাক্ট প্রতিষ্ঠান মালিক ইফতেখার রাশেদকে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং আগামী ১৫ দিনের মধ্যে ফ্যাক্টরিকে স্বাস্থ্যকর পরিবেশে ফিরিয়ে আনতে নির্দেশ প্রদান করেন।

অভিযানে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো:আছাদুল ইসলাম, জেলা নিরাপদ খাদ্য অফিসার মুহাম্মদ শামসুল আরেফিন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, জেলা সেনেটারি ইন্সপেক্টর করিমুল হক জেলা ব্যাটেলিয়ান আনসার সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম জানান, বানিজ্য মন্ত্রনালয়ের নির্দেশনা ও জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতায় ফেনীতে ভেজাল নিয়ন্ত্রণে জেলা ব্যাপি অভিযান অব্যাহত রয়েছে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত

দক্ষিণ এশিয়ায় অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য এবং এর সঙ্গে সংশ্লিষ্ট আন্তঃদেশীয় সংগঠি...

হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রপতি জিয়া হত্যায় জড়িত!

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সাবেক লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান গুলি ক...

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৮

ঢাকার সাভারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৮ জনকে আটক করেছে পুলিশ...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা