ছবি: বগুড়া প্রতিনিধি
সারাদেশ

মুক্তিপণের টাকাসহ ধরা খেল রাজশাহীর ডিবি দল

বগুড়া প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রামে অপহরণের পর মুক্তিপণের টাকা নিয়ে পালানোর সময় হাইওয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে রাজশাহীর ডিবি পুলিশের পাঁচ সদস্যসহ ড্রাইভার। তাদের কাছ থেকে নগদ দু্ই লাখ টাকা, সাতটি মোবাইল ফোন, ওয়াকিটকি ও হ্যান্ডকাফ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৪ মার্চ) নন্দীগ্রামের কুন্দারহাট হাইওয়ে থানার ওসি মো. মনোয়ারুজ্জান এ তথ্য নিশ্চিত করেন। এদিন সকাল ৬টার দিকে শাজাহানপুর উপজেলার বীরগ্রাম এলাকার মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এরমধ্যে পাঁচজন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আরএমপিতে কর্মরত ডিবি সদস্য।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপ-পরিদর্শক (এসআই) শাহীন মোহাম্মদ অনু ইসলাম, কনস্টেবল রিপন মিয়া, কনস্টেবল আবুল কালাম আজাদ, কনস্টেবল মাহবুর আলম, কনস্টেবল বাশির আলী এবং সিভিল ড্রাইভার মেহেদী হাসান। তাদেরকে ধুনট থানায় হস্তান্তর করা হয়েছে। তারা ধুনট থানার একজন কনস্টেবলের মাধ্যমে অপরাধ সংঘটিত করেন বলে অভিযোগ ভুক্তভোগীদের।

প্রাপ্ততথ্যে জানা গেছে, গত রোববার রাতে ধুনট উপজেলার দিগলকান্দি এলাকায় দুই ফ্রিল্যান্সারের বাড়িতে অভিযান চালায় রাজশাহীতে কর্মরত ডিবি সদস্যরা। দিগলকান্দির সেলিম শেখের ছেলে রাব্বি হাসান (১৯) এবং মৃত শেরবান খাঁর ছেলে জাহাঙ্গীর আলমকে (২৪) তুলে নিয়ে যায়।

অবৈধ ক্যাসিনো ব্যবসায়ী হিসেবে মামলার আসামি উল্লেখ করে মারধর করা হয়। ডিবি পরিচয় দিয়ে দুই ফ্রিল্যান্সারকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে সমঝোতার মাধ্যমে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে অভিযুক্তরা। তারা টাকা নিয়ে দুই ফ্রিল্যান্সারকে ছেড়ে দেয়। বিষয়টি এলাকায় জানাজানি হলে অভিযুক্ত ডিবি পুলিশের গাড়িকে ধাওয়া করে স্থানীয় লোকজন। এ তথ্য পেয়ে কুন্দারহাট হাইওয়ে পুলিশের সদস্যরা বগুড়া-নাটোর মহাসড়কে চেকপোস্ট বসায়। মাইক্রোবাসের গতিরোধ করে মুক্তিপণের টাকাসহ হাতেনাতে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

কুন্দারহাট হাইওয়ে থানার ওসি মো. মনোয়ারুজ্জান জানান, অন্যায়ভাবে দুইজনকে আটক করে টাকা আদায় করেছিল অভিযুক্তরা। তাদের এই কর্মকান্ডের কারণে সাধারণ জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছিল। পুরো চক্রকে গ্রেপ্তারের পর ধুনট থানায় মামলা দায়ের করা হয়েছে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত

দক্ষিণ এশিয়ায় অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য এবং এর সঙ্গে সংশ্লিষ্ট আন্তঃদেশীয় সংগঠি...

হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রপতি জিয়া হত্যায় জড়িত!

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সাবেক লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান গুলি ক...

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৮

ঢাকার সাভারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৮ জনকে আটক করেছে পুলিশ...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা