কিশোরগঞ্জ প্রতিনিধি
সারাদেশ

কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের উপহারে এতিম শিশুদের ঈদের খুশি

কিশোরগঞ্জ প্রতিনিধি

নূর মোহাম্মদের বয়স যখন তিন মাস তখন তার বাবা মারা যায়। অসহায় মা নূর মোহাম্মদ এবং তার বড় ভাইকে নিয়ে পড়েন বিপাকে। ছোট সন্তান নূর মোহাম্মদকে দিয়ে দেয়া হয় এতিমখানায়। নূরের বয়স এখন দশ। পড়ছে হেফজখানার নাজেরা ক্লাসে।

পাঁচ বছর আগে বাবা মারা যায় তরিকুল ইসলামের। তখন তার বয়স চার বছর। দুই ছেলে আর এক মেয়েকে নিয়ে সংসার যখন আর চলছিল না, তখন মা তরিকুলকে দিয়ে দেন এতিমখানায়। তিন বছর ধরে তরিকুল বেড়ে উঠছে এই এতিমখানায়। তরিকুল এখন নুরানী ক্লাসে পড়ছে।

নূর কিংবা তরিকুল। বাবা ছাড়া এতিমখানায় প্রতি বছর তাদের ঈদ কাটে অসম্পূর্ণভাবে। দানে চলা এতিমখানায় ঈদে তাদের জন্য জুটে না নতুন কাপড়।

এরকম পঞ্চাশ জন এতিম শিশুকে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাব এবার ঈদ উপলক্ষে দিয়েছে নতুন জামা কাপড়। শনিবার (২২ মার্চ) জেলা শহরের একটি অভিজাত রেস্তোরাঁয় এনে এতিমদের ইফতার করানো হয়। এরপর তাদের হাতে তুলে দেয়া হয় দর্জি ঘর থেকে বানানো নতুন পায়জামা পাঞ্জাবি। এতিমখানায় থাকা শিশুরা মায়ের আঁচল থেকেও বঞ্চিত। তাদের হাত মুখ শরীর মোছার জন্য পায়জামা পাঞ্জাবির সাথে দেয়া হয়েছে একটি করে দামি গামছাও।

'এতিম শিশুদের সাথে ইফতার ও ঈদ উপহার বিনিময়' নামে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সদ্য পদোন্নতিপ্রাপ্ত যুগ্ম সচিব ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান। কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: আল আমিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী ও ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের প্রধান ইমাম মুফতি আবুল খায়ের মুহাম্মদ ছাইফুল্লাহ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শফিক আদনান, সহ-সভাপতি আলী রেজা সুমন, সহযোগী সদস্য একেএম শরাফ উদ্দিন খান রায়হান প্রমুখ।

জেলা প্রশাসক বলেন, 'এতিম শিশুরা আমাদেরই সন্তান। তাদের যত্ন নেয়া, তাদের সুশিক্ষিত করে গড়ে তোলা আমাদেরই দায়িত্ব। সাংবাদিকতার পাশাপাশি কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের সদস্যরা আজকে যে আয়োজন করেছে, এটা সারা বাংলাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে।'

উপহার পেয়ে ছোট্ট শিশু নাদিম (৭) বলে, 'এমুন সুন্দর হোটেলে আয়া আমি জীবনেও খাইছি না। তুলতুলা চেয়ারে বইছি। আমারে নতুন জামা কাপড় দিছে। আমার চোখ দিয়া পানি আয়া গেছে।'

ছোট্ট এতিম শিশু মাহীন বলে, ' মজা কইরা খাইছি, নতুন পোশাক পাইছি। আমার অনেক ভাল্লাগতাছে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ...

মেট্রোরেলের গাবতলী - দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয় গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধ...

অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত

দক্ষিণ এশিয়ায় অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য এবং এর সঙ্গে সংশ্লিষ্ট আন্তঃদেশীয় সংগঠি...

হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রপতি জিয়া হত্যায় জড়িত!

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সাবেক লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান গুলি ক...

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৮

ঢাকার সাভারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৮ জনকে আটক করেছে পুলিশ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা