সারাদেশ

আলুর কেজি ৮ টাকা

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে আরেকদফা আলুর দামে ধস নেমেছে। গত তিনদিনে রাজশাহীর মাঠে ৮ থেকে ৯ টাকা কেজিতে আলু বিক্রি হচ্ছে। কৃষকরা বলছেন, গত ৩০ বছরে মাঠে আলুর দামে এমন বিপর্যয় তারা দেখেনি। অনেক কৃষক বিক্রি করতে না পেরে আলু ফেলে দিচ্ছেন ভাগাড়ে। আবার কেউ রেখে দিচ্ছেন খোলা মাঠে। অনেকেই জমি থেকে আলু তুলছেন না।

কৃষকদের দাবি, যে টাকায় শ্রমিক ভাড়া করে আলু তোলা হচ্ছে সেই আলু বিক্রি করে শ্রমিক খরচই উঠছে না। হিমাগার মালিক ও মজুতদারদের কারসাজিতে আলুর অস্বাভাবিক দরপতন ঘটেছে বলে জানিয়েছেন কৃষকরা।

আলু চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলায় এবার আলুর বাম্পার ফলন হয়েছে। ফলে আলুর দাম নেই। এখন আলু বেচে কৃষকের জমি ইজারার খরচই উঠছে না। যেসব কৃষক হিমাগারের অগ্রিম বুকিং পেয়েছিলেন তারাও হিমাগারে আলু রাখতে পারছেন না। এর সঙ্গে যুক্ত হয়েছে রাজনৈতিক সিন্ডিকেট। অনেকেই অগ্রিম কোনো বুকিং ছাড়াই রাজনৈতিক প্রভাব খাটিয়ে জোর করে আলু হিমাগারে ঢুকাচ্ছেন। ফলে অসহায় অনেক কৃষকের আলু জমিতেই পড়ে রয়েছে।

তানোর উপজেলার কৃষ্ণপুর গ্রামের আলু চাষি রফিকুল ইসলাম জানান, ফেব্রয়ারির শেষদিক থেকে আলু তোলা শুরু হয়েছে। প্রথম দিকে জমিতে আলুর কেজি ছিল ১২ থেকে ১৩ টাকা। এখন তা ৮ থেকে ৯ টাকাতে নেমে এসেছে। এবার তার বিঘাপ্রতি জমিতে ফলন হয়েছে ৬৯ মণ। এক বিঘা জমির আলু বিক্রি করে পাওয়া যাচ্ছে ২৪ থেকে ২৫ হাজার টাকা।

রফিকুল ইসলাম বলেন, ‘প্রতি বিঘা আলুর জমি ইজারা নিয়েছিলাম ২৭ হাজার টাকায়। বীজ, শ্রমিক খরচ, সেচ, সার, কীটনাশক ও পরিবহন ভাড়া বাবদ প্রতি বিঘায় খরচ হয়েছে আরো ৩৫ হাজার টাকা। প্রতি বিঘায় এবার লোকসানের পরিমাণ দাঁড়াবে ৩৮ হাজার টাকা।’

রাজশাহীর মোহনপুরের বসন্তকেদার গ্রামের চাষি মাজহারুল ইসলাম বলেন, ‘হিমাগারে অগ্রিম বুকিং দেওয়ার পরও আলু দিতে পারেনি। হিমাগার মালিক বলেছেন, আলু নেওয়া যাবে না। আমাদের বুকিংগুলো কেটে দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে দেওয়া হচ্ছে। হিমাগারে আলু রাখতে না পেরে জমিতেই শুকাচ্ছি।’

রাজশাহী কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে রাজশাহীতে ৩৭ হাজার ৩৭৮ হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু আবাদ হয়েছে প্রায় ৪০ হাজার হেক্টর জমিতে। ধারণা করা হচ্ছে, চলতি মৌসুমে জেলায় ১১ লাখ টন আলু উৎপাদন হবে। রাজশাহীতে ৩৬টি হিমাগারের ধারণ ক্ষমতা চার লাখ টন। প্রায় ৭ লাখ টন আলু থেকে যাবে সংরক্ষণের বাইরে।

তানোরের আড়াদিঘি গ্রামের চাষি মজিবুর রহমান বলেন, ‘৪০ বিঘা জমিতে ৭ হাজার বস্তা আলু হয়েছে। রহমান কোল্ড ষ্টোরেজে অগ্রিম বুকিং দিয়েছিলাম। এখন অর্ধেক আলু হিমাগারে তোলার পর আর আলু নিচ্ছে না ম্যানেজার। গত এক সপ্তাহ আগে আলু তুলে জমিতেই রেখে দিয়েছি।’

এ কৃষকের অভিযোগ, দলীয় প্রভাব খাটিয়ে একটি সিন্ডিকেট বুকিং ছাড়াই জোর করে আলু হিমাগারে দিচ্ছে। দলীয় সিন্ডিকেট আলু রাখার সুযোগ করে দেওয়ার জন্য কৃষকের কাছ থেকে মোটা টাকা হাতিয়ে নিচ্ছে।

অভিযোগের বিষয়ে রহমান কোল্ড স্টোরেজের ম্যানেজার আব্দুল মুনিম বলেন, ‘দলীয় লোকেরা এসে কিছু আলু রাখতে চাচ্ছেন। আমরাও তাদেরকে না করতে পারছি না। তবে সেটার পরিমাণ বেশি না।’ তিনি আরো বলেন, ‘এবার রাজশাহীতে লক্ষ্যমাত্রার বেশি আলু হয়েছে। এ কারণে হিমাগারগুলোতে জায়গা হচ্ছে না।’

মোহনপুর উপজেলার জাহানাবাদ এলাকার চাষি জাহিদুল করিম বলেন, ‘আমরা কৃষক সবদিকেই ক্ষতিগ্রস্ত। এবার ফলন হয়েছে, কিন্তু লাভ হলো না। কোল্ড স্টোরেজে জায়গা পাচ্ছি না। গত বছর কেজি প্রতি কোল্ড স্টোরেজ ভাড়া ছিল ৪ টাকা। এবার সেটি ৮ টাকা হয়েছে। এ বিপুল লোকসান কাটিয়ে ওঠা কঠিন।’

আলুর দরপতন নিয়ে কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত পরিচালক ড. মোতালেব হোসেন জানান, ‘এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় আলুর উৎপাদন ভালো হয়েছে। তবে সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় বাজারে সরবরাহ বেড়ে গেছে। ফলে আলুর দাম অস্বাভাবিকভাবে কমে গেছে।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চাবিকাঠি বলে মন্ত...

শিক্ষাঙ্গনে রাজনীতি নয়, চাই মুক্তবুদ্ধির চর্চা

শিক্ষককে হতে হয় জ্ঞানের বাহক, বিবেক জাগ্রত করার সহযাত্রী এবং মানুষ গড়ার কারিগ...

এশিয়া কাপের ট্রফি না নেওয়ার কারণ জানাল বিসিসিআই

ভূরাজনৈতিক উত্তেজনার কারণে এশিয়া কাপের ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্তের ব্যাখ্...

রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় অবৈধ অটোরি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা