সংগৃহীত
শিল্প ও সাহিত্য

বইমেলা আয়োজনে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে

নিজস্ব প্রতিবেদক

ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিন রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গন ও সোহরাওয়ার্দী উদ্যানের একাংশে বসবে অমর একুশে বইমেলা। আর মাত্র দিন দুয়েক পর প্রাণের এ মেলা শুরু হবে। এখন মেলা প্রাঙ্গনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

কোথাও হাতুড়ি পিটিয়ে পেরেক ঠোকা হচ্ছে, কোথাও বা চলছে বাঁশ কাটার কাজ। কেউ কেউ স্টলের সাজসজ্জায় ব্যস্ত। প্যাভিলিয়নগুলো ধীরে ধীরে সেজে উঠছে নানা রঙে নানা বর্ণে।

প্যাভিলিয়ন ও স্টল নির্মাণের কাজে মগ্ন শ্রমিকরা। মাঝেমধ্যেই প্রকাশকরা আসছেন। তাড়া দিচ্ছেন কাজের। বাঙালির প্রাণের এ উৎসবের এবারের প্রতিপাদ্য ‘জুলাই গণঅভ্যুত্থান: নতুন বাংলাদেশ বিনির্মাণ’। মেলা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
এবার মেলায় ইউনিটের সঙ্গে বাড়ছে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা। গত বছর বইমেলায় অংশ নেয় ৫১টি প্রতিষ্ঠান, সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯৩টিতে। এরই মধ্যে প্যাভিলিয়ন (২৪×২৪), প্যাভিলিয়ন (২০×২০), চার ইউনিট, তিন ইউনিট, দুই ইউনিট (সাধারণ), এক ইউনিট (সাধারণ) এবং শিশুদের জন্য মেলার অংশে শিশু ইউনিট-৩, ২ ও ১ হিসাব করে লটারির মাধ্যমে স্টল বরাদ্দের কাজ শেষ হয়েছে।

বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান ঘুরে দেখা গেছে, বেশিরভাগ স্টলের কাজ এখনো শেষ হয়নি। তবে এ নিয়ে চিন্তিত নন প্রকাশকরা। তারা বলছেন, এক দিনের মধ্যে ৯০ শতাংশ কাজ শেষ করা সম্ভব। এবারের বইমেলা গত বছরের চেয়ে বেশি জমজমাট হবে বলে আশা বাংলা একাডেমির।

সোহরাওয়ার্দী উদ্যানে একটি প্রকাশনীর প্যাভিলিয়ন নির্মাণ করছিলেন শ্রমিক মো. আলামিন। তিনি বলেন, হাতে অল্প সময়। তাই এখন ব্যস্ত সময় কাটছে আমাদের। দুদিনের মধ্যেই প্যাভিলিয়নের অবকাঠামো ও সাজসজ্জার কাজ শেষ করা যাবে বলে আশা করছি।

এবারের বইমেলা পলিথিনমুক্ত রাখার কথা জানিয়েছে আয়োজক কমিটি। এ ছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে ‘জুলাই চত্বর’। এই চত্বরে ফুটিয়ে তোলা হবে গণ-অভ্যুত্থানের চিত্র।

বাংলা একাডেমির প্রাঙ্গণে আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউটের স্টল নির্মাণ করছিলেন মো. বকুল। জানালেন, সাত-আট বছর বইমেলার স্টল ও প্যাভিলিয়নের কাজ করছেন তিনি। এ বছর নির্মাণ করছেন আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউটের স্টল। মো. বকুল জানান, বইমেলার স্টল ও প্যাভিলিয়ন নির্মাণ থেকে বেশ ভালোই আয় হয়। তাই প্রতি বছর এই কাজ করার জন্য বেশ আগ্রহী থাকেন।

ধ্রুব প্রকাশনীর প্রকাশক আবুল বাসার ফিরোজ বলেন, বইমেলার প্রস্তুতি প্রায় শেষের পথে। মেলা কমিটির নির্দেশনা অনুযায়ী ৩১ জানুয়ারির মধ্যে স্টল নির্মাণের সব কাজ শেষ করতে পারব বলে আশা করছি।

বাংলা প্রকাশের প্রকাশক আহসান আল আজাদ বলেন, বুধবারের মধ্যে স্টলের কাজ শেষ হবে। এরপর স্টলে সম্পূর্ণ সাজগোছ ও বই গোছানোর কাজ করতে হবে।

বাংলা একাডেমির বইমেলা আয়োজন কমিটির সদস্য সচিব ড. সরকার আমিন বলেন, ’২৪-এর গণঅভ্যুত্থানকে ধারণ করে এবারের বইমেলা আয়োজন করা হচ্ছে। মেলায় ১০০-এর মতো স্টল বাড়ছে। গোটা সোহরাওয়ার্দী উদ্যানই ব্যবহার করা হচ্ছে এবার।

তিনি বলেন, প্রকাশকদের মধ্যে নানা মত এবং মতান্তর আছে। তাই শুরুতে প্রকাশক ও মেলা সংশ্লিষ্টদের মধ্যে স্টল ও প্যাভিলিয়ন নিয়ে কিছু মতবিরোধ সৃষ্টি হয়েছিল। তবে প্রকাশক ও আয়োজক কমিটির আলোচনার মাধ্যমে তা সমাধান করা হয়েছে। এবারের বইমেলা নিয়ে আমাদের প্রত্যাশা অনেক। আশা করছি, পাঠকদের একটি ভালো বইমেলা উপহার দিতে পারব।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা