ছবি: সংগৃহীত | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ভোট গণনা চলছে। আজ শনিবার সকালে
শিক্ষা

জাকসু: ২১ হলের মধ্যে ১৫টির গণনা শেষ, দুপুর নাগাদ ফলের আশা

নিজস্ব প্রতিবেদক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের ভোট গ্রহণের ৪২ ঘণ্টা পেরিয়ে গেছে। ফল ঘোষণা করতে আরো কয়েক ঘণ্টা লাগবে বলে ধারণা দিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী শনিবার বেলা ১১টার আগে জানান, কেন্দ্রীয় সংসদের ২১টি হল কেন্দ্রের মধ্যে এ পর্যন্ত ১৫টির ভোট গণনা শেষ হয়েছে। আধা ঘণ্টার মধ্যে আরও তিনটি শেষ হবে। দুপুর দেড়টা বা ২টায় ফল প্রকাশ করা যাবে বলে তারা আশা করছেন।

এর আগে শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান সাংবাদিকদের বলেছিলেন, ‘আশা করি, আজকে রাতের মধ্যেই আমরা ভোট গণনা সম্পন্ন করে ফলাফল ঘোষণার ব্যবস্থা করতে পারব। আমরা সুনির্দিষ্ট সময় বলতে পারছি না।’

কিন্তু শনিবার সকালে সিনেট ভবনে গিয়ে দেখা যায়, রাতভর অবিরাম গণনার পর সকালেও কেন্দ্রীয় সংসদের ফল গণনা চলছে।

১২ হাজার শিক্ষার্থীর এই ক্যাম্পাসে ২১টি হলে ভোটগ্রহণ শুরু হয় বৃহস্পতিবার সকাল ৯টায়। বিকাল ৫টার মধ্যে অধিকাংশ হলের ভোটগ্রহণ শেষ হলেও দু-তিনটি হলে ভোটারের দীর্ঘ লাইন থাকায় তা রাত সাড়ে ৭টা পর্যন্ত গড়ায়।

রাত ১০টার পরে কঠোর নিরাপত্তার মধ্যে সিনেট ভবনে শুরু হয় ভোট গণনার কাজ। নির্বাচন কমিশন বলেছে, এ নির্বাচনের ভোট পড়েছে প্রায় ৬৮ শতাংশ।

মূল বিপত্তি ঘটেছে মাঝপথে কর্তৃপক্ষের সিদ্ধান্ত বদলের কারণে। জামায়াত সংশ্লিষ্ট এক কোম্পানি থেকে ব্যালট পেপার ও ওএমআর মেশিন কেনার অভিযোগ উঠলে নির্বাচন কমিশন ভোট গণনার কাজটি মেশিনের বদলে হাতে করার সিদ্ধান্ত নেয়। আর তা করতে গিয়েই লেজেগোবরে দশা।

শুক্রবার বিকালে একজন রিটার্নিং কর্মকর্তা বলেছিলেন, প্রায় আট হাজার ভোটার ভোট দিয়েছেন, কেন্দ্রীয় সংসদের জন্য তিনটা করে ব্যালট গুনতে হবে। তার মানে, প্রায় ২৪ হাজার ব্যালট গণনা করতে হবে।

হল সংসদের ভোট গোনা শেষ হয়েছিল শুক্রবার সন্ধ্যায়। এরপর রাত ৮টার দিকে জাকসুর ভোট গণনা শুরু হয়। এরপর ১৫ ঘণ্টা পেরিয়ে গেলেও সেই ২৪ হাজার ব্যালট গোনার কাজ শেষ করতে পারেনি নির্বাচন কমিশন।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা