সারাদেশ

২০ বছর আগে পাচার হওয়া সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: প্রায় ২০ বছর আগে ভারতে পাচার হওয়া সন্তানকে ফিরে পেতে আকুতি জানিয়েছেন শ্রীমতি রেখা রানী নামে এক আদিবাসি নারী। রেখা রানী গোমস্তাপুর উপজেলার দেওপুরা-শেখপাড়ার শিবেন্দ্র এককার স্ত্রী।

গত সোমবার (২৮ আগষ্ট) চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও উপজেলা সমাজসেবা কার্যালয়ে গিয়ে লিখিত আবেদন করেন তিনি। লিখিত আবেদনে আদিবাসি এই নারী আবেদনে উল্লেখ করেন, বিগত ২০ বছর আগে তার পুত্র সন্তান শ্রী দিলিপ এককা (২৩) যখন তিন বছর তখন বাড়ীর বাইরে খেলা করছিল। এসময় আমার স্বামীর সহদর ভাই শ্রী যতীন এককা বুঝিয়া আত্মগোপনে নিয়ে যায়।

পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পারি, আমার ভাসুর শ্রী যতীন এককা আমার পুত্র সন্তানকে নিয়ে ভারতে পালিয়ে যায়। এরপরেও বিভিন্ন দেন দরবার করে ছেলেকে ফিরিয়ে আনতে পারেননি।
এমনকি ছেলের অবস্থান জানতে পারলেও অসহায়ত্বের কারনে ছেলেকে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না। এমনকি ছেলেকে ফিরিয়ে আনার চেষ্টা করলে আমার ভাসুর শ্রী মকিন এককা ও তার শ্রীমতি সাবিনা এককা পুলিশ দিয়ে ধরিয়ে দেয়াসহ হয়রানীর হুমকি দিচ্ছে।

এবিষয়ে রেখা রানী অভিযোগ করে বলেন, এখন যে বাড়ীতে বসবাস করছি, সে বাড়ী ছেড়ে দিতে চাপ দিচ্ছে শ্রী মুকিন এককা। বাড়ী ছেড়ে না গেলে বড় ছেলে দিলিপ এককার মত ছোট ছেলেকে জয়ন্ত এককাকেও ভারতে পাচার করে দেয়ার হুমকি দিচ্ছে। বড় ছেলে তাকে উদ্ধারের জন্য প্রায় তিন মাস আগে ছোট ভাইকে ফোন করে অনেক কান্নাকাটি করেছে।

স্থানীয় বাসিন্দা ঝুরকুনি এককা বলেন, ছোট বাচ্চাকে পরিকল্পনা করে ভারতে পাচার করা হয়েছে। বাচ্চা হারানোর পর থেকে বুকে যন্ত্রনা নিয়ে ছেলে উদ্ধারে দ্বারে দ্বারে ঘুরছেন রেখা রানী। পাচার হওয়া ছেলেকে মায়ের বুকে ফিরিয়ে দেয়া হোক।

রেখার মা বিগন খালকো বলেন, আমার মেয়ে অন্যের কামলা খেটে সংসার চালায়। এর পরেও ছেলেকে ফিরে পাওয়ার আশায় ২০ বছর ধরে এদিক ওদিক ছোটাছুটি করছে। সরকার উদ্যোগ নিলেই সম্ভব হবে নাতিকে ফিরে পাওয়া।

ধামুইরহাট উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ও পাচারকৃত দিলিপের চাচাতো বোন সাবিনা এককা অভিযোগ অস্বীকার করে বলেন, আমার কাকি আমার পরিবারের সম্মান ক্ষুন্ন করতে মিথ্যা অভিযোগ দিয়েছেন। যার কোন সত্যতা নাই।

তবে মকিন এককার মুঠোফোনে একাধিকবার কল দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন বলেন, লিখিত অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান অভিযান

ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শনিবার রাত থেকে র...

জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা

শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের দীর্ঘমে...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা