ছবি-সংগৃহীত
খেলা
এশিয়া কাপ

পাকিস্তানকে ১৯৩ রানের টার্গেট দিলো বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক: সাকিব-মুশফিকের জোড়া অর্ধশতকের পরও পুরো ৫০ ওভার খেলতে পারেনি ব্যাটিং ধসে বিপর্যস্ত বাংলাদেশ। শ্রীলঙ্কার পর এবার পাকিস্তানের বিপক্ষেও ২০০ স্পর্শ করতে ব্যর্থ হয়েছে। ৩৮.৪ ওভারে মাত্র ১৯৩ রানে অলআউট হয়েছে টিম টাইগার।

বুধবার (৬ সেপ্টেম্বর) পাকিস্তানের লাহোরে টসে জিতে ব্যাট করতে নেমে কোনো রান যোগ করার আগেই উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। সেখান থেকে আর বের হতে পারেনি।

সাকিব-মুশফিক চেষ্টা করেছিলেন, তবে বাকিদের ব্যর্থতায় তা আর পূর্ণতা পায়নি। সাকিব ৫৭ বলে ৫৩ ও মুশফিক ৮৭ বলে ৬৪ রান করেন।

অপরদিকে এদিন আরো একবার জ্বলে উঠে পাকিস্তানের হারিস রউফ। বাংলাদেশের ইনিংসের কোমর ভেঙে দিয়ে মাত্র ১৯ রানে ৪ উইকেট নিয়েছেন। ৩ উইকেট নিয়েছেন নাসিম শাহ। বাংলাদেশ দল ৩ রান তুলতেই শেষ ৪ উইকেট হারায়।

লাহোরে শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফদের তোপে ৪৭ রান তুলতেই ৪ উইকেট চলে গিয়েছিল। সেখান থেকে দলের হাল ধরেন দুই অভিজ্ঞ ব্যাটার অধিনায়ক সাকিব আল হাসান আর মুশফিকুর রহিম।

তারা প্রাথমিক বিপর্যয় কাটিয়ে বাংলাদেশকে লড়াকু পুঁজি গড়ার পথ করে দিয়েছিলেন। কিন্তু বাকিরা চরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়ে বড় শট খেলতে গিয়ে একের পর এক উইকেট বিলিয়ে দিয়ে আসেন। টাইগাররা শেষের ৯ বলে ৩ রান তুলতে ৪ উইকেট হারায়।

ফলে ঘুরে দাঁড়ানোর পরও বাংলাদেশের ইনিংস ৩৮.৪ ওভারে ১৯৩ রানেই গুটিয়ে গেলো। অর্থাৎ এশিয়া কাপের সুপার ফোরপর্বে প্রথম ম্যাচ জিততে পাকিস্তানকে করতে হবে ১৯৪।

ওয়ানডে ক্যারিয়ারের ৫৪তম হাফসেঞ্চুরির দেখা পান সাকিব। কিন্তু হাফসেঞ্চুরির পর রান বাড়াতে গিয়ে ভুল করে বসেন টাইগার অধিনায়ক। ফাহিম আশরাফকে ছক্কা হাঁকাতে গিয়ে ডিপব্যাকওয়ার্ড স্কয়ারলেগ বাউন্ডারিতে ক্যাচ হন সাকিব। ৫৭ বলে তার ৫৩ রানের ইনিংসে ছিল ৭টি চারের মার।

সাকিবের আউটে ভাঙে মুশফিককে নিয়ে গড়া ১২০ বলে ১০০ রানের জুটি। এর পরপরই মুশফিক করেন ক্যারিয়ারের ৪৬তম ওয়ানডে ফিফটি। তিনি দেখেশুনে খেলছিলেন, কিন্তু বাকিদের মধ্যে দায়িত্বজ্ঞানের লেশও ছিল না।

দারুণ ছক্কা হাঁকিয়ে নজরে আসেন শামীম পাটোয়ারী। কিন্তু দলের বিপদে এই হাল ধরার বদলে আবারও ওপরে তুলে মারতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়ে আসেন (২৩ বলে ১৬)। এরপর মুশফিক ৮৭ বলে ৫ বাউন্ডারিতে ৬৪ করে হন হারিস রউফের শিকার।

একটা প্রান্ত ধরে খেলার চেষ্টাও করেননি আফিফ হোসেন। নাসিম শাহকে পুল করতে গিয়ে বল তুলে দেন আকাশে (১১ বলে ১২)। পুরো ৫০ ওভার খেলতে পারলেও যেখানে আড়াইশর বেশি স্কোর গড়া সম্ভব ছিল না, সেখানে যাচ্ছেতাই ব্যাটিং প্রদর্শনীতে বাংলাদেশের ইনিংস ১৯৩ রানেই থামে।

হারিস রউফ ১৯ রানে ৪টি আর নাসিম শাহ ৩৪ রানে তিনটি উইকেট নেন।

মেহেদী হাসান মিরাজ আগের ম্যাচে ইনিংস ওপেন করতে নেমে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন। যে কারণে লাহোরে পাকিস্তানের বিপক্ষেও মিরাজকে দিয়ে ইনিংস ওপেন করানো হলো। তার ওপর আফগানদের বিপক্ষে তিনি নাঈম শেখের সঙ্গে ওপেনিং জুটিতেই প্রায় ১০ ওভার খেলেছিলেন।

সব মিলিয়ে টিম ম্যানেজমেন্ট জুটি ভাঙতে চাননি এবং শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহদের বিপক্ষে মিরাজকে দিয়েই ইনিংস ওপেন করালো টিম ম্যানেজমেন্ট।

কিন্তু মেহেদী মিরাজ পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের হয়ে আর ক্লিক করতে পারেননি। শাহিন শাহ আফ্রিদির বিপক্ষে প্রথম ওভার খেলেছেন নাঈম শেখ। যদিও কোনো রান করতে পারেননি।

নাসিম শাহ দ্বিতীয় ওভার বোলিং করতে আসেন। তার প্রথম বল মোকাবিলা করেন মিরাজ এবং প্রথম বল মোকাবিলা করতে গিয়েই ক্যাচ তুলে দেন তিনি (১ বলে ০)।

নাসিম শাহ যে বলটি করেছিলেন, সেটিতে সাধারণত উইকেট আসে না। কিন্তু শর্ট লেন্থের বলটি ছিলেন পা বরাবর। মিরাজ ফ্লিক করতে গিয়ে ব্যাটের ওপরের কানায় লাগান। স্কয়ার লেগে দাঁড়িয়েই ক্যাচটি ধরেন ফাখর জামান।

এরপর চোখ ধাঁধানো ৪টি বাউন্ডারি হাঁকিয়ে ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছিলেন লিটন দাস। তবে এই ব্যাটার সেট হয়ে ভুল করার অভ্যাস থেকে বের হতে পারেননি। শাহিন আফ্রিদির বলে খোঁচা দিয়ে উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে ফেরেন লিটন। ১৩ বলে করেন ১৬ রান।

নাইম শেখও সেট হয়ে গিয়েছিলেন। কিন্তু হারিস রউফের শর্ট বলে পুল করতে গিয়ে বল সোজা আকাশে তুলে দেন এই বাঁহাতি ওপেনার। ২৫ বলে ৪ বাউন্ডারিতে নাইমের ব্যাট থেকে আসে ২০ রান।

তাওহিদ হৃদয় আরও একবার ব্যর্থ। রউফের ১৪৫ গতির বলে যেন চোখেই দেখেননি। বোল্ড হয়ে সাজঘরে ফেরেন এই তরুণ (৯ বলে ২)।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৭

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে দুই শিশুসহ অন্তত সাতজন নিহত হয...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা