খেলা

ইনজুরিতে এশিয়া কাপ শেষ শান্তর

ক্রীড়া ডেস্ক: ফর্মের তুঙ্গে থাকা বাংলাদেশের ওপেনার নাজমুল হোসেন শান্ত হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে। ব্যাট হাতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় এক নম্বরে থাকা শান্ত চোট নিয়ে ফিরবেন দেশে।

এশিয়া কাপে বাংলাদেশ দলের নির্ভরযোগ্য ওপেনার নাজমুল হোসেন শান্ত। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৮৯ রানের পর দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১০৪ রানের ইনিংস খেলেন নাজমুল। এমন ছন্দে থাকা ব্যাটারকে হারিয়ে অবশ্যই এশিয়া কাপে ভুগবে টাইগাররা। যদিও পাকিস্তানে দলের সঙ্গে যোগ দিয়েছেন আরেক ওপেনার লিটন দাস।

গত রোববার (৩ সেপ্টেম্বর) লাহোরে আফগানিস্তানের বিপক্ষের ব্যাটিংয়ের সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করেছিলেন শান্ত। পরের দিন এমআরআই করানো হয়। এরপরে জানানো হয়েছে, সতর্কতার জন্যই শান্তকে আর এশিয়া কাপে খেলানো হবে না।

এশিয়া কাপে এরই মধ্যে বাংলাদেশ দল সুপার ফোর নিশ্চিত করেছে। আসন্ন বিশ্বকাপের কথা মাথায় রেখেই শান্তকে আর মাঠে নামাবে না বাংলাদেশ দল। বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানিয়েছেন, ‘ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন শান্ত। তাতে ফিল্ডিং করতে পারেননি তিনি। সেটি নিয়ে আমরা তার একটি এমআরআই স্ক্যান করিয়েছি। এখন সতর্কতার অংশ হিসেবে শান্তকে দেশে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে। এখানে তিনি পুনর্বাসনের মধ্যে থাকবেন এবং পরে বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেবেন।’

আগামীকাল (বুধবার ৬ সেপ্টেম্বর) পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ভারতের বিপক্ষে ১৫ সেপ্টেম্বর মাঠে নামবে বাংলাদেশ। মাঝে ৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কা অথবা আফগানিস্তানের বিপক্ষে আরও একটি ম্যাচ রয়েছে।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা