ছবি-সংগৃহীত
খেলা
এশিয়া কাপ

দুর্দান্ত জয়ে সুপার ফোরে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক: দুর্দান্ত পারফরম্যান্সে দুই কঠিন সমীকরণ সহজ করে নিলো বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে জয়ও পাওয়া হলো, বড় জয়ে নেট রানরেটও বাড়িয়ে নিলো সাকিব আল হাসানের দল।

রোববার (৩ সেপ্টেম্বর) পাকিস্তানের লাহোরে এশিয়া কাপের 'বি' গ্রুপের ম্যাচে আফগানিস্তানকে ৮৯ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে বাংলাদেশের নেট রানরেট দাঁড়িয়েছে (+০.৩৭৩)। ফলে টাইগারদের সুপার ফোর নিশ্চিত হয়ে গেছে।

আফগানিস্তানের লক্ষ্য ছিল ৩৩৫ রানের। তাসকিন-শরিফুলদের আগুনে বোলিংয়ে ৪৪.৩ ওভারে ২৪৫ রানেই অলআউট হয়েছে আফগান বাহিনী।

রান তাড়া করতে নেমে ১ রানেই প্রথম উইকেট হারায় আফগানিস্তান। টাইগার পেসার শরিফুল ইসলাম ইনিংসের দ্বিতীয় ওভারে রহমানুল্লাহ গুরবাজকে (১) এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন।

শুরুর ধাক্কা সামলে উঠতে জুটি গড়েন রহমত শাহ আর ইব্রাহিম জাদরান। ইব্রাহিম ওয়ানডের সঙ্গে তাল মিলিয়ে এগিয়েছেন। তবে অনেকটাই ধীরগতির ছিলেন রহমত।

অবশেষে তাসকিন আহমেদ ৯৭ বলে গড়া ইব্রাহিম-রহমতের ৭৮ রানের জুটি ভাঙেন। দুর্দান্ত এক ডেলিভারিতে রহমতকে বোল্ড করেন টাইগার পেসার। রহমত ৫৭ বল খেলে ৩৩ রান করেন।

ক্রমেই ভয়ংকর হয়ে উঠছিলেন ইব্রাহিম জাদরান। আফগান ব্যাটারদের বাকিরা দীর গতিতে খেললেও ইব্রাহিম মারমুখী ছিলেন। অবশেষে তাকে সাজঘরে ফেরান হাসান মাহমুদ। এই উইকেটে উইকেটরক্ষক মুশফিকুর রহিমেরও বড় অবদান রয়েছে।

হাসান মাহমুদের বলে ইব্রাহিম ব্যাট ছোঁয়ালে মুশফিক বাজপাখির মতো ঝাঁপিয়ে পড়ে লুফে নেন দুর্দান্ত এক ক্যাচ। মুশফিকের এই ক্যাচের কারণে ইব্রাহিমকে সাজঘরে ফিরতে হয়। আফগান ওপেনার ৭৪ বলে ৭৫ রানের ইনিংসে ১০টি চারের সঙ্গে একটি ছক্কা হাঁকান।

এরপর শহিদি আর নাজিবুল্লাহর ব্যাটিংয়ে দুশ্চিন্তা বাড়ছিলো। টানা দুই ওভারে দুই উইকেট নিয়ে ম্যাচে ফেরে বাংলাদেশ। ৩৭তম ওভারে এসে নাজিবুল্লাহ জাদরানকে বোল্ড করেন মেহেদি হাসান মিরাজ (১৭)। পরের ওভারে শরিফুল ফেরান আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহিদিকে (৫১)।

এই দুই উইকেট পড়ার পরই ম্যাচ থেকে আফগানিস্তান ছিটকে পড়ে। তাসকিন-শরিফুলরা ৫২ রানে আফগানদের শেষ ৭ উইকেট তুলে নেন।

তাসকিন আহমেদ ৪৪ রানে নেন ৪টি উইকেট। শরিফুল ৩৬ রানে শিকার করেন তিনটি। একটি করে উইকেট হাসান মাহমুদ আর মেহেদি হাসান মিরাজের।

এর আগে মেহেদি হাসান মিরাজ আর নাজমুল হোসেন শান্তর জোড়া সেঞ্চুরিতে ভর করে ৫ উইকেটে ৩৩৪ রানের পাহাড় গড়ে বাংলাদেশ।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের।

ওপেনিংয়ে চমক লাগিয়ে নাইম শেখের সঙ্গে ইনিংস উদ্বোধন করতে নামেন মেহেদি হাসান মিরাজ। ৪৭ বলের জুটিতে অর্ধশত পূর্ণ করেন এই দুজন। ১০ ওভারে হয় ৬০ রানের জুটি। নাইম শেখকে বোল্ড করে ওপেনিং জুটি ভাঙেন মুজিব উর রহমান। নাইম ৩২ বলে ৫ বাউন্ডারিতে করেন ২৮ রান।

পরের ওভারে বাংলাদেশ আরও একটি উইকেট হারিয়ে বসে। নাজমুল হোসেন শান্তর বদলে তিন নম্বরে নামেন তাওহিদ হৃদয়। সুবিধা করতে পারেননি। নিজের মুখোমুখি হওয়া দ্বিতীয় বলেই স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন হৃদয় (০)। তার উইকেটটি নেন গুলবাদিন নাইব।

এরপর শুরু হয় মিরাজ-শান্তর দুর্দান্ত ব্যাটিং। তৃতীয় উইকেট জুটিতে তারা যোগ করেন ১৯৪ রান। ৬৫ বলে হাফসেঞ্চুরি পূরণ করেন মিরাজ। আফগান পেসার ফজল হক ফারুকিকে ছক্কা হাঁকিয়ে ফিফটি পূরণ করেন শান্ত।

মিরাজ আর নাজমুল হোসেন শান্ত আফগান বোলারদের নিয়ে রীতিমত ছেলেখেলা করেছেন। ওপেনিংয়ে নেমে মিরাজ করেছেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি, ১১৫ বলে। এরপর শান্তও ছুঁয়েছেন তিন অংকের ম্যাজিক ফিগার।

তার আগেই অবশ্য উঠে গেছেন মিরাজ। শান্তর সঙ্গে জুটিতে ১৯৪ যোগ করে রিটায়ার্ট হার্ট হয়ে ড্রেসিংরুমে ফেরেন এই অলরাউন্ডার। ১১৯ বলে ১১২ রানের ইনিংসে মিরাজ ৭টি বাউন্ডারির সঙ্গে ৩টি ছক্কা হাঁকান।

মিরাজ উঠে যাওয়ার পরপরই শান্ত সেঞ্চুরি পূরণ করেন। এই বাঁহাতি ১০১ বলে শতরান ছুঁয়েছেন। শান্তর ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি এটি। তার দুর্দান্ত ইনিংসটি সমাপ্তি হয়েছে দুর্ভাগ্যজনক রানআউটে।

রান নিতে গিয়ে মাঝপথে চলে গিয়েছিলেন শান্ত। ফেরার সুযোগ পাননি। পা পিছলে পড়ে যান মাঝ পিচে। ১০৫ বলে শান্তর ১০৪ রানের ইনিংসটি ছিল ৯ চার আর ২ ছক্কায় সাজানো।

এছাড়া মুশফিক ১৫ বলে ২৫, সাকিব শেষদিকে নেমে ১৮ বলে অপরাজিত ৩২ আর শামীম পাটোয়ারী ৬ বলে করেন ১১ রান।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা