বিনোদন

১২ বছর বিটিভির কোনো অনুষ্ঠানে অংশ নেওয়া হয়নি তিশার

বিনোদন প্রতিবেদক

‘নাটক, সিনেমার কাজ নিয়ে এতো বেশি ব্যস্ত ছিলাম, ১২ বছর বিটিভির কোনো অনুষ্ঠানে অংশ নেওয়া হয়নি। বিটিভির কাজ একটা নির্দিষ্ট সময় পর পর করতে হয়। তাদের নিজস্ব অনুষ্ঠানের নির্ধারিত সময় থাকে। তবে বিষয়টি মোটেও এমন না যে আমার কাছে প্রস্তাব আসেনি। কয়েকবার প্রস্তাব পেয়েছি, কিন্তু ব্যাটে–বলে মিলে নাই বলে করা সম্ভব হয়নি।’ বলছিলেন নুসরাত ইমরোজ তিশা। দীর্ঘ বিরতির পর তাঁর বাংলাদেশ টেলিভিশনে ফেরার কথা তো শিরোনাম দেখেই বুঝে গেছেন।

ছোটবেলা থেকে নাচ, গান, অভিনয়; সবই করেছেন তিশা। তবে পরের দিকে অভিনয়েই বেশি মনোযোগী হয়েছেন। ঈদে প্রথমবার বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’য় দেখা যাবে তিশাকে, এই অনুষ্ঠানেই তিনটি গানের মেলোডিতে পারফর্ম করবেন তিনি। এই নাচের জন্য তিন দিন ধরে মহড়ায় অংশ নিয়েছেন তিনি। গত রবিবার ছিল শেষ দিনের মহড়া। গত সোমবার বাংলাদেশ টেলিভিশন মিলনায়তনে স্টুডিও পর্বের দৃশ্যধারণে অংশ নেওয়ার কথা রয়েছে তিশার।

তিশা জানান, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ ছবির ‘বাহির বলে দূরে থাকুক’, ‘অস্তিত্ব’ ছবির ‘আমি বাংলার হিরো’ ও চট্টগ্রামের লোকগান ‘মধু হই হই বিষ খাওয়াইলা’-এই তিনটি গানের মেলোডিতে পারফর্ম করেছেন তিনি।

ঈদের বিশেষ ‘আনন্দমেলা’ উপস্থাপনা করবেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা ও চিত্রনায়ক মামনুন ইমন। তিশা ছাড়াও নাচের পরিবেশনায় আরও থাকবেন সাদিয়া ইসলাম মৌ ও শবনম বুবলী। একটি গানে পাওয়া যাবে সংগীতশিল্পী রুনা লায়লাকে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা