খেলা

হাসপাতাল থেকে ফিরে স্পেনকে ফাইনালে তুললেন বোনমাতি

ক্রীড়া ডেস্ক

শেষ বাঁশি বাজার পর আইতানা বোনমাতি বললেন, ‘আমি চাইলে এটা নিয়ে বই লিখতে পারি।’ মেনিনজাইটিসে ভুগে মেয়েদের ইউরোয় খেলারই কথা ছিল না স্পেনের এই মিডফিল্ডারের। ইউরো শুরুর কয়েক দিন আগে ছাড়া পেয়েছিলেন হাসপাতাল থেকে। স্পেনের প্রথম দুই ম্যাচে মাঠে নেমেছিলেন বেঞ্চ থেকে। কিন্তু জুরিখে গতকাল রাতে জার্মানির বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত সময়ে বোনমাতির গোলে ১-০ ব্যবধানের জয়ে স্পেন উঠেছে ফাইনালে।

দুবার ব্যালন ডি’অরজয়ী এ তারকা ১১৩ মিনিটে অ্যাথেনা দেল কাস্তিয়োর পাস থেকে গোল করেন। মেয়েদের ইউরোয় স্পেনকে প্রথমবারের মতো ফাইনালে তুলে বোনমাতি বলেন, ‘বল জাল ছোঁয়ার পর দৌড়াতে শুরু করি। বেঞ্চের সবাই উঠে দাঁড়ানোয় তাদের সঙ্গে উদ্‌যাপন করি। এমন ম্যাচে গোল করা বিশেষ কিছু। দলকে ইতিহাস গড়তে সাহায্য করেছি।’

আগামী রোববার বাসেল শহরের সেন্ট জ্যাকব পার্ক স্টেডিয়ামে ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে স্পেন। ২০২৩ সালে মেয়েদের সর্বশেষ বিশ্বকাপ ফাইনালেও স্পেন-ইংল্যান্ড মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে ওলগা কারমোনার গোলে বিশ্ব চ্যাম্পিয়ন হয় স্পেনের মেয়েরা।

ফাইনালে উঠতে জার্মানির বিপক্ষে ইতিহাস বদলাতে হতো স্পেনের মেয়েদের। কাল রাতের আগে জার্মানির বিপক্ষে ৮ বারের মুখোমুখিতে একবারও জেতেনি স্পেন। এর মধ্যে সর্বশেষ ৪ ম্যাচেই গোল করতে পারেনি। এই ইতিহাস বদলানোর আনন্দে বোনমাতি বলেন, ‘মনে হচ্ছে আজ (কাল রাতে) আবারও আমরা ইতিহাস লিখলাম। এই প্রথমবারের মতো আমরা মেয়েদের ইউরোয় ফাইনালে উঠলাম এবং সেটা জার্মানিকে হারিয়ে, যাদের আমরা এর আগে হারাতে পারিনি।’

সেমিফাইনালে অপর ম্যাচে ইতালিকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে ইউরোর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা