সংগৃহীত
স্বাস্থ্য

হাড়জনিত সমস্যার ৫ লক্ষণ

লাইফস্টাইল ডেস্ক: বয়স বাড়ার সাথে সাথে হাড়ের ক্ষয় হতে থাকে। এ বিষয়টি স্বাভাবিক। তবে বর্তমানে অল্প বয়সীদের মধ্যেও অস্টিওপোরেসিসের ঝুঁকি বেড়েছে। এর কারণ হাড়ের যত্নের ক্ষেত্রে উদাসীনতা।

অতিরিক্ত বাইরের খাবার, ভাজাভুজি, তেল মসলাদার খাবার খাওয়া হাড়ের জন্য ক্ষতিকর। এছাড়া ধূমপায়ীদের ক্ষেত্রেও বয়সের আগেই হাড়ের সমস্যা শুরু হয়।

কিছু উপসর্গ দেখে হাড়ের সমস্যাগুলো শরীরে বাসা বাঁধার আগেই সতর্ক হওয়া যায়। হাড়জনিত সমস্যার লক্ষণগুলো জেনে নিন-

(১) পিঠের যন্ত্রণা: একটানা ল্যাপটপ বা কম্পিউটারের সামনে বসে কাজ করার কারণে অনেকেই পিঠের যন্ত্রণায় ভোগেন। কিছু দিন শরীরচর্চা করলেই এ ব্যথা দূর হয়ে যায়। তবে এ সমস্যা দীর্ঘ দিনের হলে বুঝবেন, হাড়ের অবস্থা ভাল নয়।

(২) নখ ভেঙে যাওয়া: নখ দেখেও বুঝতে পারবেন, হাড় মজবুত রয়েছে কি না। বারবার নখ ভেঙে গেলে বুঝতে হবে, দুর্বল হাড়ের ইঙ্গিত।

(৩) হাতে ব্যথা: হাত দিয়ে কোনো কিছু আঁকড়ে ধরতে গেলে যন্ত্রণা হওয়া হাড় দুর্বল হওয়ার একটি লক্ষণ।

(৪) দাঁতের মাড়ি আলগা হওয়া: দাঁতের মাড়ি আলগা হয়ে গেলেও তা দুর্বল হাড়ের লক্ষণ হিসেবে চিহ্নিত করা হয়। বয়সের আগেই দাঁত পড়তে শুরু করলে, তা হাড়ের দুর্বলতার লক্ষণ।

(৫) সামান্য আঘাতেই হাড়ে চিড় ধরা: হাড় দুর্বল হলে আঘাতের ঝুঁকি বাড়ে। শরীরচর্চা বা হাঁটার সময় সামান্য আঘাতেই হাড়ে চিড় ধরলে সতর্ক হন এবং হাড়ের প্রতি যত্নশীল হোন। সূত্র: ইন্ডিয়া.কম/মেডেন্টি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

থাইরয়েডে কেন খাবেন মাখানা?

থাইরয়েডের সমস্যা ধরা পড়ার পর খাবারের তালিকা নির্বাচন করা এবং প্রতিদিনের সকা...

বিশ্বের অর্ধেক মানুষ ডেঙ্গু ঝুঁকিতে

বিশ্বের প্রায় অর্ধেক মানুষই ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে বলে স...

যুদ্ধের ধ্বংসস্তূপে গাজার শিশুদের শিক্ষার লড়াই

ইসরায়েলি হামলা ও ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যেও সন্তানদের পড়াশোনা চালিয়ে যেতে...

টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুল দায়ী: তদন্ত কমিটি

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের অংশ না নেওয়ার সিদ্ধান্ত তৎকালী...

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ফোফানা

আইভরি কোস্টের অভিজ্ঞ মিডফিল্ডার সেকো ফোফানা আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা