ছবি: সংগৃহীত
সারাদেশ

হাটহাজারীতে ২৪ ঘণ্টায় পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দু’জনের

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের হাটহাজারীতে ২৪ ঘণ্টার ব্যবধানে ঘটে যাওয়া দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় স্বরবিন্দু (৭৪) ও মোহাম্মদ সরোয়ার উদ্দীন (৩৮) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে উপজেলার পৌরসভার বাস স্টেশন এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন মোহাম্মদ সরোয়ার উদ্দীন। তাকে দ্রুত একটি হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সরোয়ার উদ্দীন মেখল ইউনিয়নের আনন্দবাজার এলাকার তোরাফ উদ্দিন বাড়ির বাসিন্দা এবং মৃত শাহ আলমের পুত্র। ঘটনাটি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. সবুজ।

অপরদিকে, সোমবার বিকেলে ধলই ইউনিয়নের এনায়েতপুর এলাকার কালিবাড়ির সামনে সড়ক দুর্ঘটনায় স্বরবিন্দু নামের এক ব্যক্তি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একদিন পর মঙ্গলবার বিকেলে তার মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সীতাকুণ্ড শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যু ৭, বাড়তে পারে হতাহতের সংখ্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে এলএনজি স্ক্র্যাপ জাহাজের ট...

সীতাকুণ্ড শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যু ৭, বাড়তে পারে হতাহতের সংখ্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে এলএনজি স্ক্র্যাপ জাহাজের ট...

কাউখালী যুবলীগ সভাপতি আটক, বিস্ফোরক আইনে মামলা

পিরোজপুরের কাউখালীতে উপজেলা যুবলীগের সভাপতি ও কাউখালী ডিগ্রি মহিলা কলেজের অধ্...

নরসিংদীতে তাঁত বোর্ডের জব ফেয়ার

নরসিংদী তাঁত বোর্ডের উদ্যোগে জব ফেয়ারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগ...

নীলফামারী জেলা প্রশাসককে গ্রীন ভয়েসের দুর্লভ রক্তকাঞ্চন গাছ বিতরণ

নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা