সংগৃহীত
বিনোদন

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে শাকিরা

বিনোদন ডেস্ক

হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কলম্বিয়ান পপ স্টার শাকিরা। পাকস্থলির জটিলতা নিয়ে পেরুর একটি হাসপাতালে ভর্তি হন ৪৮ বছর বয়সী এ পপ তারকা। খবর রয়টার্স।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে পপ তারকার হঠাৎ অসুস্থতার কারণে স্থগিত করা হয়েছে পেরুতে আয়োজিত কনসার্ট। রবিবার (১৬ ফেব্রুয়ারি) এবং সোমবার (১৭ ফেব্রুয়ারি) কনসার্ট স্থগিত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজেই নিজের অসুস্থতার কথা জানান শাকিরা।

রবিবার সকালে এক পোস্টে শাকিরা লেখেন, ‘আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে গত রাতে আমায় ইমারজেন্সিতে যেতে হয়েছিল পেট ব্যথার জন্য। আমি বর্তমানে হাসপাতালে ভর্তি।’

শাকিরা আরো লেখেন, আজ রাতে স্টেজ পারফর্ম করার মতো সুস্থ নই। চিকিৎসক আমাকে বিশ্রামে থাকতে বলেছেন। আশা করছি, সোমবার হাসপাতাল ছাড়তে পারবো।

হাসপাতাল ছেড়েই কনসার্টের প্রস্তুতি নিতে চান বলে টুইটার পোস্টে আশা প্রকাশ করেছেন শাকিরা। টিম, কনসার্টের আয়োজক ও ভক্তদের আশ্বস্ত করে নতুন তারিখ নির্ধারণ করার কথাও জানান সংগীতশিল্পী।

সর্বশেষ শারীরিক অসুস্থতার কারণে পেরুতে আয়োজিত কনসার্ট স্থগিত হওয়ায় পেরুর ভক্তদের উদ্দেশে শাকিরা তার পোস্টে লেখেন, আমি তোমাদের সবাইকে ভালোবাসি। বিষয়টা বোঝার জন্য ধন্যবাদ।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আজ দুপুরে সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুর ১২টা...

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান

আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ঢ...

খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বিএনপির ইশতেহারে ঘোষিত অঙ্গীকার &lsqu...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা

রাজধানীর উত্তরা এলাকায় আড়ংয়ের একটি শোরুমে কাপড় কিনতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা