নিহত ছাত্রদল নেতা আরিফ। ছবি: সংগৃহীত
সারাদেশ

সড়ক দুর্ঘটনায় আহত চবি ছাত্রদল নেতা আরিফের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম আরিফ (২৫) অবশেষে না–ফেরার দেশে চলে গেলেন। হাটহাজারীর চারিয়া বুড়িপুকুর পাড় এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার তিন দিন পর মঙ্গলবার রাত ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আরিফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী ইট ভাটা মালিক সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুল মুবিন ইকবাল।

মির্জাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ চারিয়া সিকদার পাড়ার মোয়াজ্জেম বাড়ির মো. হারুনের পুত্র আরিফ শনিবার দিবাগত রাত ১টার দিকে বন্ধু এমরান চৌধুরীর সঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িপুকুর পাড়ের একটি চায়ের দোকান থেকে বাড়ি ফেরার সময় পেছন থেকে দ্রুতগতির কাঠবোঝাই একটি অবৈধ চাঁদের গাড়ি (চট্টগ্রাম খ ২৯৪৪) তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে দুজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন। মোটরসাইকেলটি চাঁদের গাড়ির নিচে চাপা পড়ে দুমড়ে-মুচড়ে যায়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে এভারকেয়ার হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক এমরান চৌধুরীকে মৃত ঘোষণা করেন। পরদিন রবিবার বাদ জোহর চারিয়া আল জামিয়াতুল ইসলামিয়া কাছেমুল উলূম মাদ্রাসা মাঠে জানাজা শেষে তাকে মাদ্রাসা কবরস্থানে দাফন করা হয়।

অন্যদিকে গুরুতর আহত আরিফকে প্রথমে আইসিইউতে রাখা হয়। অবস্থার অবনতি হলে মঙ্গলবার বিকেলে তাকে চমেক হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। কিন্তু তিনদিন জীবন-মৃত্যুর লড়াই শেষে সন্ধ্যার পর তিনি শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেন।

দুর্ঘটনায় তরুণ দুই শিক্ষার্থীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা কিম জং উনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো এক বার্তায় উত্তর কোরিয়ার সর...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

মহাকাশে মার্কিন অস্ত্র নিয়ে বাড়ছে বিশ্বজুড়ে শঙ্কা

পৃথিবীর কক্ষপথে অস্ত্র মোতায়েনের বিষয়টি প্রকাশ্যেই স্বীকার করেছে যুক্তরাষ্ট...

চীন বা যুক্তরাষ্ট্রের নেতৃত্ব মানতে নারাজ বিশ্ব

বৈশ্বিক সহযোগিতা ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ওপর মানুষের আস্থা বাড়লেও বিশ্ব...

সিডি এলদেনের শতভাগ শেয়ার কিনলেন মেসি

ফুটবল মাঠের পর এবার ক্লাব ফুটবলের মালিকানায় আরও এক ধাপ এগিয়ে গেলেন আর্জেন্ট...

ইরান ‘হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ হারাবে' : জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতে আগামী কয়েক মাসে ‘একেবারে ভি...

মিসরের সমর্থন চাইছে সৌদি

সৌদি আরবের বিভিন্ন স্থাপনা এবং লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হুতি বি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা