সংগৃহীত ছবি
সারাদেশ

সড়কে মোটর মেকানিকের মৃত্যু 

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের সিরাজদীখানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক মোটর মেকানিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম নেওয়াজ শেখ (১৯)। সে উপজেলার জৈনসার ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামের আলমগীর শেখের পুত্র। ঘটনায় রোমান (১৯) নামে একজন আহত রয়েছে।

শুক্রবার ভোরের দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের মোস্তফাগঞ্জ মাদরাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত নেওয়াজ শেখ গ্যারেজে মোটরসাইকেল সার্ভিসিং করার পর তা সঠিক আছে কিনা পরীক্ষা করার জন্য মোটরসাইকেল চালিয়ে ইছাপুরা-মালখানগর সড়কের মোস্তফাঞ্জ মাদরাসা পর্যন্ত যায়। মোটরসাইকেল ঘুরিয়ে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সাথে সজোরে ধাক্কা লেগে পানিতে পড়ে যায়।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নেওয়াজ শেখকে (১৯) মৃত ঘোষণা করেন এবং রোমানকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখেন।

এ বিষয়ে সিরাজদীখান থানার (ওসি) মো. মুজাহিদুল ইসলাম বলেন, সকালে একটি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে নেওয়াজ শেখ নামে একজনের মারা গেছে। আরেকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে কারো কোন অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইন্দোনেশীয় নৌবহরে প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ

ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হলো একটি বিমানবাহী যুদ্ধজাহাজ।...

আট দফা দাবিতে ১১ দলের রংপুর অভিমুখে লংমার্চ শুরু

আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামীর নেত...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন। একই...

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকা...

ঘরোয়া লিগ নিয়ে বিপাকে বিসিবি

জেলা পর্যায়ে ক্রিকেট লিগ আয়োজনের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা চেয়ে চিঠি পাঠিয়েছ...

ইন্দোনেশীয় নৌবহরে প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ

ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হলো একটি বিমানবাহী যুদ্ধজাহাজ।...

শেষ মুহূর্তের নাটকীয়তায় পয়েন্ট খোলাল বসুন্ধরা কিংস

বাংলাদেশ ফুটবল লিগে গত মৌসুমে দারুণ নৈপুণ্য দেখিয়ে হ্যাটট্রিক ট্রফি ঘরে তোলা...

এক দশক পর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শি

এক দশকেরও বেশি সময় পর আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন চী...

ঘরোয়া লিগ নিয়ে বিপাকে বিসিবি

জেলা পর্যায়ে ক্রিকেট লিগ আয়োজনের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা চেয়ে চিঠি পাঠিয়েছ...

সেন্টমার্টিনে ইউরিয়া সারসহ ১০ পাচারকারী আটক

কক্সবাজারের সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপসংলগ্ন গভীর সমুদ্রে মিয়ানমারে পাচারের উ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা