সংগৃহীত ছবি
সারাদেশ

বাসচাপায় নানা-নাতনী নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসের চাপায় মিম আক্তার নামের এক শিশু ও তার নানা নছির মোল্লার মৃত্যু হয়েছে। তারা দুজনই ভোলা জেলার বাসিন্দা। সদর উপজেলার পূর্ব হাজিরপাড়া এলাকার সিয়াম পেট্রোল পাম্পের সামনে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে আজ সোমবার সকাল ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মিম ও তার নানা নাছির ‘শাহী পরিবহন’ নামের একটি বাসে করে চট্টগ্রামে যাচ্ছিল। ভোলা থেকে লঞ্চে এসে তারা সদর উপজেলার মজুচৌধুরীরহাট এলাকা থেকে চট্টগ্রামের ওই বাসে ওঠে। ঘটনাস্থল এসে বাসটি তেল নেওয়ার জন্য পাম্পে দাঁড়ায়। এ সময় নাতনিকে নিয়ে বাস থেকে নেমে নাছির রাস্তার বিপরীত পাশের দোকানে যাচ্ছিলেন। রাস্তা পারাপারের সময় ‘যমুনা পরিবহন’ নামের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু মিমি আক্তার মারা যায়। গুরুতর আহত হন তার নানা নাছির। পরে তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর তিনিও মারা যান।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল বলেন, দুর্ঘটনায় এক শিশুকে মৃত অবস্থায় আনা হয়েছে। আহত অবস্থায় নাছির মোল্লা নামে আরও একজনকে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। মরদেহ মর্গে রাখা হয়েছে। তারা সম্পর্কে নানা-নাতনি বলে জানা গেছে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় বাসের চালককে আটক করা যায়নি।

আমার বাংলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আর্জেন্টিনার হার, বিশ্বজুড়ে বিষাদের সুর

এই বিশ্বকাপ অনেকটাই প্রাণবন্ত ছিল আর্জেন্টিনার সমর্থকদের সরব উপস্থিতিতে। ভেন্...

অনিয়মে ৩ লাখ টাকা জরিমানা আইশিন ফুডসের

গাজীপুরের কালীগঞ্জে খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে আইশিন ফুডস কোম্পানি ল...

বিজিবিকে দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিজিবি সদস্যদের সততা, দেশপ্রেম ও পেশাদারিত...

বেনজীর ইস্যুতে দুবাইয়ের জবাবদিহি দাবি

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

কারা হেফাজতে মৃত্যু, গণতান্ত্রিক ব্যবস্থার জন্য উদ্বেগে

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী

শারীরিক প্রতিবন্ধকতা ও আর্থিক সংকটকে সঙ্গী করেই এগিয়ে চলেছেন মৌলভীবাজারের কু...

রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠী বর্জনের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

জে,এম, শাহজাহান মোল্লা, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি নরসিংদীর মনোহরদী উপজেলায়...

কোস্ট গার্ডের হাতে হরিণের মাংসসহ ব্যবসায়ী আটক

সুন্দরবনের নলিয়ানে অবৈধ হরিণের মাংসসহ একজন মাংস ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গা...

থানার সামনে অটোরিকশা চাপায় কৃষকের মৃত্যু

নোয়াখালীর কবিরহাট থানার সামনে সিএনজি চালিত অটোরিকশার চাপায় মো.সফি উল্যাহ (৬০)...

লামিয়া হত্যা মামলার ৩ আসামী গ্রেফতার

মাদারীপুরে বহুল আলোচিত লামিয়া হত্যা মামলার এজাহারভুক্ত ৩ আসামীকে বাগেরহাট থেক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা