সংগৃহিত
জাতীয়

স্থানীয় সরকার খাতে ৪৬ হাজার ৫৫২ কোটি টাকার প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক: ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় খাতে ৪৬ হাজার ৫৫২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। গত বছরে এই খাতে বাজেটের পরিমাণ ছিল ৪৮ হাজার ৩৩৭ কোটি টাকা।

বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই প্রস্তাব পেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি বলেন, আগামী অর্থবছরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় খাতে ৪৬ হাজার হাজার ৫৫২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব পেশ করছি, যা ২০২৩-’২৪ অর্থবছরে ছিল ৪৮ হাজার ৩৩৭ কোটি টাকা।

অর্থমন্ত্রী বলেন, “শেখ হাসিনার মূলনীতি, গ্রাম শহরের উন্নতি” এই প্রত্যয়ে আমাদের সরকার অর্থনৈতিক উন্নয়ন ও নাগরিক সুবিধাদির অন্যতম অনুসঙ্গ হিসেবে গ্রাম ও শহরে প্রয়োজনীয় অবকাঠামো তৈরি, সংস্কার ও সংরক্ষণ করছে। দেশব্যাপী যোগাযোগ অবকাঠামো নির্মাণ, সুপেয় পানি সরবরাহ, জলাবদ্ধতা নিরসন, স্যানিটেশন সুবিধা নিশ্চিত করা, ভূ-উপরিস্থ পানি সংরক্ষণ ও ব্যবহার বৃদ্ধি, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নসহ নানা কর্মকান্ডের মাধ্যমে নাগরিক সুবিধা নিশ্চিত করা হচ্ছে।

তিনি বলেন, ঢাকাবাসীর দৈনিক প্রায় ২৬৫ কোটি লিটার পানির চাহিদার বিপরীতে ঢাকা ওয়াসা দৈনিক প্রায় ২৭৫ কোটি লিটার সরবরাহ করার সক্ষমতা অর্জন করেছে। এ ছাড়া চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী ওয়াসাও নগরবাসীর জন্য সুপেয় পানি সরবরাহ করছে।

তিনি বলেন, গ্রাম-শহরের ব্যবধান হ্রাস করে দেশের সকল জনগনের জন্য সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে ‘আমার গ্রাম-আমার শহর’ কর্মসূচীসহ নানা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। অর্থমন্ত্রী আরো বলেন, সরকার গ্রাম নির্ভর অথনৈতিক কর্মকাণ্ড বেগবান করার লক্ষ্যে ক্ষুদ্র ঋণ কর্মসূচী, আয়বর্ধক কর্মসূচী, কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদানে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

গ্রামীন সুবিধাবঞ্চিত মহিলা ও বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, দুগ্ধ উৎপাদন বৃদ্ধি করতে গাভীর জাত উন্নয়ন কার্যক্রম সংরক্ষণে ও নারীর ক্ষমতায়নের লক্ষে আবর্তক ঋণ সহায়তা দেয়া হয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যা...

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ডিএসসিসি

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫ হাজার মানুষ এক...

যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি...

শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৮টি...

খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বিএনপির ইশতেহারে ঘোষিত অঙ্গীকার &lsqu...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা