সংগৃহিত
বিনোদন

সুবিধাভোগীরা পুরুষদের পলিথিন ব্যাগ মনে করে

বিনোদন ডেস্ক: পুরুষদের প্লাস্টিক ব্যাগের সঙ্গে তুলনা করলেন বলিউড অভিনেত্রী টুইঙ্কেল খান্না। অক্ষয় ঘরণীর এ মন্তব্য নিয়ে নেট দুনিয়ায় জোর চর্চা চলছে, তোপ দেগে বলিউডের কন্টোভার্সি কুইন খ্যাত অভিনেত্রী কঙ্গনা রাণৌত বলেছেন, সুবিধাভোগী বাচ্চারা পুরুষদের পলিথিন ব্যাগ মনে করে।

সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন টুইঙ্কেল খান্না। এসময় তার কাছে জানতে চাওয়া হয়, কীভাবে উপলদ্ধি করলেন আপনি একজন নারীবাদী? জবাবে টুইঙ্কেল খান্না বলেন, ‘আমি কখনো নারীবাদী অথবা সমতা বা অন্যকিছু নিয়ে কথা বলিনি। কিন্তু এটা খুবই স্পষ্ট ছিল যে, পুরুষের কোনো প্রয়োজনই নেই। আপনার কাছে সুন্দর একটি হাতব্যাগ থাকলে যেমন ভালো হয়, তেমনি একজন পুরুষ থাকলে ভালো হয়। আপনার কাছে প্লাস্টিকের ব্যাগ থাকলেও তা করতে পারবেন। তাই আমি সেই ধারণা নিয়ে বেড়ে উঠেছি, আমি মনে করি এর তেমন কোনো ব্যবহার নেই।’

নারীর জীবনে পুরুষের প্রয়োজন নেই— এ বিষয়টি টুইঙ্কেল খান্নার মা অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া তাকে শিখিয়েছেন বলেও জানান তিনি।

টুইঙ্কেল খান্নার বক্তব্য নজর কেড়েছে কঙ্গনার। টুইঙ্কেলের ভিডিওটি এক্সে (টুইট) শেয়ার করেছেন তিনি। তাতে এ অভিনেত্রী লেখেন, ‘এই সুবিধাভোগী বাচ্চারা পুরুষদের পলিথিন ব্যাগ মনে করে, তারা কি শান্ত হওয়ার চেষ্টা করছে? তারকা সন্তানেরা রূপার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছে, সোনার প্লেটে চলচ্চিত্র ক্যারিয়ার পেয়েও তারা তার সুবিচার করতে পারে নি। তারা আসলে কী হতে চায়? সবজি নাকি নারীবাদী?’

এখন আর অভিনয়ে নেই টুইঙ্কেল খান্না। ২০০১ সালে ‘লাভ কে লিয়ে কুচ ভি করেগা’ সিনেমায় সর্বশেষ দেখা গিয়েছে তাকে। একই বছরের শুরুতে হুট করে অক্ষয় কুমারকে বিয়ে করেন টুইঙ্কেল। এরপর থেকে সংসারে থিতু হয়েছেন। এ দম্পতির দুটি সন্তান রয়েছে। সংসার সামলানোর পাশাপাশি লেখায় মন দিয়েছেন টুইঙ্কেল খান্না।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাঈদ-উর রহমান: শিক্ষার্থীর মর্যাদায় আস্থার শিক্ষক

কোনো শিক্ষকের কথা মনে পড়লে সাধারণত তাঁর পড়ানো কোনো তত্ত্ব, বিশেষ কোনো বক্তৃতা...

উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা

মাঠ পর্যায়ে ভূমি সেবা আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করতে দে...

এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে জাপা...

স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস...

কনটেন্ট ক্রিয়েটর রাহীর বাসায় ১০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহীর ভাড়া বাসায় ঢুকে প্রায়...

মহাকাশে মার্কিন অস্ত্র নিয়ে বাড়ছে বিশ্বজুড়ে শঙ্কা

পৃথিবীর কক্ষপথে অস্ত্র মোতায়েনের বিষয়টি প্রকাশ্যেই স্বীকার করেছে যুক্তরাষ্ট...

চীন বা যুক্তরাষ্ট্রের নেতৃত্ব মানতে নারাজ বিশ্ব

বৈশ্বিক সহযোগিতা ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ওপর মানুষের আস্থা বাড়লেও বিশ্ব...

সিডি এলদেনের শতভাগ শেয়ার কিনলেন মেসি

ফুটবল মাঠের পর এবার ক্লাব ফুটবলের মালিকানায় আরও এক ধাপ এগিয়ে গেলেন আর্জেন্ট...

ইরান ‘হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ হারাবে' : জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতে আগামী কয়েক মাসে ‘একেবারে ভি...

মিসরের সমর্থন চাইছে সৌদি

সৌদি আরবের বিভিন্ন স্থাপনা এবং লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হুতি বি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা