সংগৃহিত
বিনোদন

নিপুণের প্যানেলে সভাপতি অমিত হাসান?

বিনোদন ডেস্ক: ঘনিয়ে আসছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন, বাড়ছে উৎসাহ-উদ্দীপনা। এ নির্বাচনে জোট বেঁধেছেন ঢাকাই চলচ্চিত্রের দাপুটে দুই খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও মিশা সওদাগর। এরই মধ্যে প্রস্তুত তাদের প্যানেল।

অপরদিকে নিপুণ আক্তারে সঙ্গে থাকা নন্দিত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন নির্বাচন করছেন না। এখন প্রশ্ন নিপুণের প্যানেলে সভাপতি প্রার্থী কে হচ্ছেন? যদিও এ প্রশ্নের সরাসরি উত্তর নায়িকা নিপুণের কাছ থেকে মেলেনি।

চলচ্চিত্র পাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, চিত্রনায়ক অমিত হাসান নিপুণের প্যানেলের সভাপতি হচ্ছেন।

বিষয়টি নিয়ে অমিত হাসান বলেন, ‘শিল্পী সমিতির নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। তবে কোন পদে করব তা এখনো পরিষ্কার না। আমরা মিটিং করছি। এখনো সিদ্ধান্ত নিতে পারিনি। আমি নিপুণ একই প্যানেলে থাকছি। সভাপতি প্রার্থী হব কি না তা এখনো চুড়ান্ত হয়নি।’

অপরদিকে কেউ কেউ বলছেন নিপুণের সভাপতি চিত্রনায়ক রিয়াজ হতে পারেন। নায়িকা নিপুণ কাকে নিয়ে জোট বাঁধবেন তা এখনো পরিষ্কার নয়।

এদিকে নিপুণের প্যানেলে থাকা কয়েকজন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এখন দেখার অপেক্ষায় কাদের নিয়ে নিপুণ তার প্যানেল প্রস্তুত করেন।

এফডিসিতে ২০২৪-২৫ সালের দ্বি-বার্ষিক চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৯ এপ্রিল।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রবাসে বাংলা ভাষা-সংস্কৃতির জয়গান

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত

নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে সরকারি কর্মকর্ত...

চা শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা নোলানের

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

সম্পর্কের গভীরতার সাথে সঙ্গীর আচরণের পরিবর্তন, কেন হয়?

প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কের শুরুর সময়টুকু সাধারণত ভালোবাসা, উচ্ছ্বাস এবং দী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা