বিনোদন
সুরের আলো বিডি চ্যানেলে প্রকাশ হয়েছে

ভালোবাসা দিবসে রোজিনার নতুন গান ‘কষ্ট রাশি রাশি’

বিনোদন প্রতিবেদক: পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষ্যে প্রকাশ হলো সময়ের প্রতিশ্রুতিশীল ফোক গায়িকা, বাংলাদেশ বেতার ও বিটিভির তালিকাভু্ক্ত শিল্পী রোজিনা আক্তারের নতুন গান ‘কষ্ট রাশি রাশি’। বিরহধর্মী এই গানটির কথা লিখেছেন শেখ শাহ আলম, সুর ও সংগীতায়োজন করেছেন শামীম মাহমুদ। এরইমধ্যে গানটির একটি নান্দনিক ভিডিও তৈরি করেছেন পরিচালক সাইফুল ইসলাম। রাজধানী ও রাজধানীর বাইরে গানের চিত্রায়ন হয়েছে।

গত ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সুরের আলো বিডি ইউটিউব চ্যানেল থেকে গানটি প্রকাশ হয়েছে। ভালোবাসার উৎসবে বিরহের গান কেন? এ প্রসঙ্গে কণ্ঠশিল্পী রোজিনা আক্তার বলেন, আমি তো বরাবরই বিষয়ভিত্তিক গান করি। সেই ধারাবাহিকতায় এবার ভ্যালেন্টাইন ডে উপলক্ষ্যে গানটি করলাম। ভালোবাসার উৎসবে কষ্টের গান গাইলাম। সবাই তো ভালোবাসা নিয়েই ব্যস্ত থাকে। কিন্তু কেউ কেউ আছে তাদের হারানো ভালোবাসার অনুসন্ধান করে মনে মনে। পুরনো ভালোবাসাকে উপলব্ধি করে। আমার বিশ্বাস নতুন এই গানটি সব ধরনের দর্শক-শ্রোতার কাছেই সমাদৃত হবে।’আগামীতে ভক্ত-অনুরাগীদের আরও কয়েকটি বিষয়ভিত্তিক এবং নতুন নতুন গান উপহার দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন রোজিনা আক্তার। ‘কষ্ট রাশি রাশি’সহ রোজিনার সকল গানের শ্রোতাপিয়তা এবং তার ব্যক্তিগত জীবনের সাফল্য কামনা করেন সংশ্লিষ্টরা।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা