সংগৃহীত
জাতীয়

সাভারে অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় আগুন, নিহত ৪

সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার অদূরে সাভারে সড়ক দুর্ঘটনায় নারী, শিশুসহ চারজন নিহত হয়েছেন। বুধবার (৮ জানুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে ফুলবাড়িয়া পুলিশ টাউনের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে একটি অ্যাম্বুলেন্সকে যাত্রীবাহী দুটি বাস পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন।

নিহত ব্যক্তিদের মধ্যে দুজন পুরুষ, একজন নারী ও শিশু রয়েছে। তারা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন। ফায়ার সার্ভিস বলছে, বাস দুটি ধাক্কা দেওয়ার পর অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। আগুন বাসেও ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা শিহাব সরকার বলেন, একটি অ্যাম্বুলেন্সকে পেছন থেকে দুটি বাস ধাক্কা দেয়। এ সময় অ্যাম্বুলেন্সটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। পরে অ্যাম্বুলেন্স ও যাত্রীবাহী দুটি বাসে আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে রাত দুইটার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানায় ফায়ার সার্ভিস। এ সময় দগ্ধ অবস্থায় চারজনের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান শিহাব সরকার। ফায়ার সার্ভিস আহত সাতজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। আহত ব্যক্তিরা বাসের যাত্রী।

এর আগে স্থানীয় লোকজন আহত কয়েকজনকে উদ্ধার করেছেন বলে জানা গেছে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওকাতুল আলম জানান, মরদেহগুলো পুড়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। পরিচয় শনাক্তকরণ ও ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফিলিস্তিনিদের ওপর নজিরবিহীন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজার ভয়...

‘প্রয়োজনীয় সহায়তার অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা’

প্রয়োজনীয় আন্তর্জাতিক সহায়তা ও সুরক্ষার অভাবে পুরো উপত্যকা আজ ধ্বংসস্তূপে পরি...

লংমার্চের সিদ্ধান্তে অটল পাকিস্তানের জামায়াত-ই-ইসলামী

সরকারের সঙ্গে আলোচনার সুযোগ দিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে সময় দিলেও প্রতি...

নতুন জোট পি৪এমের উদ্বোধনে যোগ দিচ্ছে ভারত

বৈশ্বিক পরাশক্তিগুলোর রাজনীতির বাইরে গিয়ে জাতিসংঘের বহুপাক্ষিকতা নীতিকে সমর্...

চীনের দুই শীর্ষ জেনারেলকে বরখাস্ত

দুর্নীতি ও গুরুতর নিয়মভঙ্গের অভিযোগে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি থেকে বর...

ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি শিশুদের মানবেতর জীবন

প্রতিদিন সকালেই পূর্ব জেরুজালেমের শুফাত শরণার্থী শিবিরের ১৭ বছরের কিশোর মোহাম...

অতিরিক্ত গরমে সোয়া চার লাখের বেশি মানুষের মৃত্যুর শঙ্কা

অস্বাভাবিক শক্তিশালী এল নিনোর প্রভাবে অতিরিক্ত গরমে আগামী ছয় মাসে সারাবিশ্বে...

হামের উপসর্গে ২৪ ঘন্টায় আরও ১১ জনের মৃত্যু

দেশে ক্রমেই বাড়ছে হামের প্রকোপ। এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও...

এশিয়ান গেমসে লিটনের লক্ষ্য ফাইনাল

২০১০ সালের গুয়াংজু এশিয়ান গেমসে ক্রিকেটে স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশ। তবে সে...

রোহিঙ্গা সংকট সমাধানে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা