সংগৃহীত ছবি
জাতীয়

সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

রোববার (২০ অক্টোবর) রাতে বনানী থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির জনসংযোগ বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান রাত দেড়টার দিকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিবি সূত্র জানায়, ইমরান আহমদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর যেকোন একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সোমবার তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।

সিন্ডিকেট করে অর্থ আত্মসাৎ ও মানবপাচারের অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদের বিরুদ্ধে গত ৩ সেপ্টেম্বর পল্টন থানায় একটি মামলা হয়। এতে আসামি হিসেবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিবসহ আরও ১০৩ জনের নাম যুক্ত করা হয়েছে।

মামলার বাদী আফিয়া ওভারসিজের মালিক আলতাফ খান অভিযোগ করেন, মন্ত্রী নিয়মের বাইরে গিয়ে মালয়েশিয়ায় লোক পাঠাতে চেয়েছিলেন। তাদেরকে জোরপূর্বক জিম্মি করে তারা টাকা নিয়েছেন। কার ব্যক্তিগত ১২ কোটি টাকা জোর করে আদায় করেছেন মন্ত্রী। এই সিন্ডিকেটে তৎকালীন সচিব আহমেদ মুনিরুছ সালেহীন তার ছেলেকে দিয়ে ব্যবসা করেছেন।

আমার বাঙলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রতিশ্রুতি পূরণে এগিয়ে এমপি মোশাররফ

পটুয়াখালীর কলাপাড়ায় নতুন করে ‘১৩ নম্বর হাজীপুর ইউনিয়ন পরিষদ’ গঠন...

আলজেরিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ২৭

আলজেরিয়ায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটন...

মধ্যরাতে ফের মোদির ভিডিওবার্তা

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে নতুন ভিডিওবার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী ন...

৫০ দেশের নাগরিকদের মার্কিন ভিসায় নতুন নিয়ম

বাংলাদেশসহ ৫০টি দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা নীতি চালু করতে যাচ্ছে যুক্তরাষ...

৫ আগস্ট কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজ...

পেরুতে বিমান দুর্ঘটনায় নিহত ১৩

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে বিখ্যাত নাজকা লাইনস পরিদর্শনে যাওয়া একটি যাত্রীবা...

গুরুতর আহত রাশমিকা, ছয় সপ্তাহের বিশ্রামে অভিনেত্রী

ভারতের ‘জাতীয় ক্রাশ’ খ্যাত অভিনেত্রী রাশমিকা মানদানা শুটিংয়ের স...

আমলাতান্ত্রিক জটিলতার যাঁতাকলে নির্বাচন কর্মকর্তারা

পদোন্নতি ও গ্রেড উন্নীতকরণের প্রস্তাব চারবার প্রত্যাখ্যান, ২১ বছর একই...

এক শর্তে ইরানে হামলা বাতিল করলেন ট্রাম্প

ইরানের ওপর সম্ভাব্য হামলার পরিকল্পনা থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনা...

গর্ভাবস্থায় ঠান্ডা পানি পান করলে কি ক্ষতি হয়?

গর্ভাবস্থায় ঠান্ডা পানি পান করলে শিশুর ক্ষতি হয় কি না—এ নিয়ে হবু মায...

লাইফস্টাইল
বিনোদন
খেলা