ফাইল ফটো
শিক্ষা
শিক্ষামন্ত্রীর আশ্বাস

শিক্ষা ক্যাডারদের কর্মবিরতি স্থগিত

নিজস্ব প্রতিবেদক: বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা তাদের আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, সুপার নিউমারারি পদে পদোন্নতি, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীতকরণসহ বিভিন্ন দাবিতে আগামী ১৭ ও ১৯ অক্টোবর দুদিনের কর্মবিরতির ঘোষণা দিয়েছিলেন। বিসিএস সাধারণ শিক্ষা সমিতির দাবি পূরণে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ‘সুনির্দিষ্ট আশ্বাসের’ পরিপ্রেক্ষিতে ওই কর্মসূচি স্থগিত করা হয়েছে।

রোববার (১৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচি স্থগিতের তথ্য জানায় বিসিএস সাধারণ শিক্ষা সমিতি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষামন্ত্রীর সুনির্দিষ্ট আশ্বাসের পরিপ্রেক্ষিতে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির আগামী ১৭ ও ১৯ অক্টোবরের সর্বাত্মক কর্মবিরতির কর্মসূচি স্থগিত করা হলো।

শনিবার (১৪ অক্টোবর) রাতে আন্দোলনকারী বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নেতৃবৃন্দ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে রাজধানীতে তার সরকারি বাসভবনে বৈঠক করেন।

শিক্ষামন্ত্রী বৈঠক শেষে বলেন, শিক্ষকদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা সব সময়ই শিক্ষকদের দাবি পূরণে সচেষ্ট। শিক্ষকরা আমাকে আশ্বাস দিয়েছেন, কর্মবিরতি প্রত্যাহার করা হবে। নির্বাচনের আগেই শিক্ষা ক্যাডারের পদোন্নতি হবে।

বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) শাহেদুল খবীর চৌধুরী বলেন, আলোচনায় আমরা স্যাটিসফাইড‌। আমরা আশা করছি, আমাদের দাবিগুলো পূরণ হবে।

আজকের সবগুলো বিষয় নিয়ে সাংগঠনিকভাবে আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত (কর্মবিরতি প্রত্যাহার) জানাব। আমাদের দাবি দাওয়া পূরণের বিষয়ে আমরা আশাবাদীও বলে জানান তিনি।

কর্মকর্তাদের সংখ্যার দিক থেকে সবচেয়ে বড় দুটি ক্যাডারের একটি শিক্ষা। এই ক্যাডারে ১৬ হাজার ১৩২টি পদের বিপরীতে ১৩ হাজারের অধিক কর্মরত আছেন। তাদের অধিকাংশই সরকারি কলেজের শিক্ষক। কিছু মাউশিসহ শিক্ষাসংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে কর্মরত।

যোগ্য সব কর্মকর্তার পদোন্নতি, নতুন পদ সৃষ্টি, আন্তঃক্যাডার বৈষম্য নিরসনসহ বিভিন্ন দাবিতে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি গত ১৪ সেপ্টেম্বর মাউশি প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি এবং ২ অক্টোবর কর্মবিরতি পালন করে। এরপর ১০, ১১ ও ১২ অক্টোবর দেশের সব সরকারি কলেজ, মাদ্রাসা, শিক্ষক প্রশিক্ষণ কলেজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি), মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর, সব শিক্ষা বোর্ড, এনসিটিবি, নায়েম, ব্যানবেইসসহ শিক্ষাসংশ্লিষ্ট দপ্তরগুলোতে সর্বাত্মক কর্মবিরতি পালিত হয়েছে।

গত বৃহস্পতিবার (১২ অক্টোবর) শিক্ষকদের কর্মবিরতির কারণে সরকারি কলেজগুলোতে কোনো ক্লাস ও অভ্যন্তরীণ পরীক্ষা হয়নি। ভর্তি, ফরম পূরণ, প্রশিক্ষণ কর্মশালা এবং দাপ্তরিক কার্যক্রমও বন্ধ ছিল।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যা...

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ডিএসসিসি

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫ হাজার মানুষ এক...

যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি...

শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৮টি...

খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বিএনপির ইশতেহারে ঘোষিত অঙ্গীকার &lsqu...

যুদ্ধে যতদূর প্রয়োজন, ততদূর যেতে প্রস্তুত ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে ইরানের সামরিক বাহিনী কার্যকর...

চার প্রতিশ্রুতি বাস্তবায়িত : নুরুদ্দিন অপু

জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ব...

কুষ্টিয়ায় মূল্য নিয়ন্ত্রণে অভিযান, তিন প্রতিষ্ঠানে জরিমানা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোক্তাদের কাপড় ও কস‌মে‌টিক‌সের ন্যায্...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা