ছবি-সংগৃহীত
সারাদেশ

সাজেক থেকে ঢাবি শিক্ষার্থীকে অপহরণ

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা সাজেক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।

দীপিকা চাকমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী অপহরণের শিকার হয়েছেন। তিনি খাগড়াছড়ি সদর উপজেলার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীপিকা তার বন্ধুদের সাথে সাজেকের পর্যটন এলাকায় বেড়াতে যাচ্ছিলেন। দুর্বৃত্তরা পথে রুইলুইপাড়া পর্যটনকেন্দ্রের কাছে জিরো মাইল এলাকা থেকে তাকে অপহরণ করে নিয়ে যায়।

পরে তার বন্ধুরা বিষয়টি সাজেকে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জানান। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা খবর পেয়ে তাকে উদ্ধারে কাজ শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ঐ এলাকাটি ইউপিডিএফ নিয়ন্ত্রণাধীন।

সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা বিষয়টি নিশ্চিত করে জানান, কিছুক্ষণ আগে জিরো মাইল এলাকা থেকে এক পর্যটক অপহরণ হয়েছে বলে জানতে পেরেছি। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা বলা যাচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি দেখছেন।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার বলেন, ছাত্রী অপহরণের বিষয়টি আমরা সর্বাধিক গুরুত্বের সাথে দেখছি। আমরা বাঘাইহাট জোনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। বিজিবি, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এরই মধ্যে ঐ ছাত্রীকে উদ্ধারে অভিযান শুরু করেছে। আমরা আশা করছি, অতিদ্রুত তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হবে।

এ বিষয়ে রাঙ্গামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, দুপুর সোয়া ১২টার দিকে সাজেকে যাওয়ার পথে কয়েকজন দুষ্কৃতিকারী গাড়ির গতিরোধ করে ওই ছাত্রীকে অপহরণ করে। আমাদের সাঁড়াশি অভিযান চলছে। আমরা আশাবাদী, ঐ ছাত্রীকে শিগগির উদ্ধার করতে পারবো।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভ...

জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ

জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের নারী ও শিশুরাই সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ের সামনে তৃতীয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা