জাতীয়

সংসদীয় আসনের সীমানা পুনরায় নির্ধারণের সুপারিশ জমা দিলো কারিগরি কমিটি

নিজস্ব প্রতিবেদক

বিশেষজ্ঞদের নিয়ে সংসদীয় আসনের সীমানা পুনরায় নির্ধারণে বিশেষায়িত কারিগরি কমিটি নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকারের নেতৃত্বাধীন কমিটির কাছে সুপারিশ জমা দিয়েছে। কারিগরি কমিটির এই সুপারিশে সংসদীয় আসনের সীমানা সংশোধন করার বিষয়ে বলা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) নির্বাচন কমিশনের সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক সমকালকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘আমরা আজকে কমিশনারের নেতৃত্বাধীন কমিটিকে প্রতিবেদন দিয়েছি। সীমানা নির্ধারণ আইন অনুযায়ী আমরা বিদ্যমান ৩০০টি সংসদীয় আসনের সীমানা নিয়ে যাচাই-বাছাই করেছি। আইন অনুযায়ী পর্যালোচনা করে আমরা কারিগরি কমিটির প্রতিবেদন দিয়েছি।’ তবে কত আসনে পরিবর্তন আসছে, এ বিষয়ে জানতে চাইলে তিনি কিছুই বলেননি।

ইসিতে মোট ৭৯টি আসনের সীমানা পুনরায় নির্ধারণে ছয় শতাধিক আবেদন জমা পড়ে। পরে বিষয়টি নিয়ে সুপারিশ তুলে ধরতে সাত সদস্যের বিশেষায়িত কারিগরি কমিটি গঠন করে দেয় নির্বাচন কমিশন।

সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হককে আহ্বায়ক করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন, ভূগোলবিদ মো. মোস্তাফিজুর রহমান, মানচিত্রকর কে এইচ রাজিমুল করিম, তথ্যপ্রযুক্তিবিদ মোশিউর রহমান রিমু, নগর পরিকল্পনাবিদ ড. ফারহানা আহমেদ, পরিসংখ্যানবিদ হিফজুর রহমান এবং নির্বাচন সহায়তা-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. দেলোয়ার হোসেন।

এর আগে সীমানা নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, ভৌগোলিক অবস্থা এবং অবস্থান, প্রশাসনিক সুবিধা, যাতায়াত ব্যবস্থা, পাশাপাশি নির্বাচন কমিশনের এখতিয়ার আছে সেটাকে এড করে তারপর সীমানা পুনরায় নির্ধারণ করতে হবে।

আমারবাঙলা/ জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভ...

জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ

জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের নারী ও শিশুরাই সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ের সামনে তৃতীয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা