সংগৃহীত
রাজনীতি

শেখ হাসিনার নির্দেশ ‘মুভ অন বাংলাদেশ’

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগ টেক ব্যাকে নয়, ‘মুভ অন বাংলাদেশ’এ বিশ্বাসী বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

রোববার (৬ নভেম্বর) দুপুর ১২টায় পুরান ঢাকার ধোলাইখালে এক প্রতিবাদ সভায় এ কথা বলেন তিনি।

বিএনপি-জামায়াতের অবৈধ অবরোধের প্রতিবাদে সভার আয়োজন করে পুরান ঢাকার বিভিন্ন থানা-ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা।

প্রতিবাদ সভায় ঢাকা দক্ষিণের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, মুভ অন বাংলাদেশ মানে, বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা বিএনপির টেক ব্যাকে বিশ্বাস করিনা। যারা পেছনে টেনে ধরতে চায়, খামছে ধরতে চায়, তাদেরকে প্রতিহত করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

তিনি বলেন, যখন দেশ এগিয়ে যাচ্ছে; প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এ দেশকে স্বনির্ভর করে তুলছে; এ দেশ বিশ্ব দরবারে মাথা উচুঁ করে দাঁড়াচ্ছে; সারা বিশ্বে বাংলাদেশ রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে; সেই মুর্হুতে বিএনপি স্লোগান দিচ্ছে 'টেক ব্যাক বাংলাদেশ।

বিএনপির এমন স্লোগানের নিন্দা এবং ধিক্কার জানিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ সাঈদ খোকন বলেন, যারা প্রিয় মাতৃভূমি এবং মাতৃভূমির উন্নয়নকে টেনে হিঁচড়ে পিছিয়ে নিয়ে যেতে চায়, তাদের নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। আমরা হৃদয়ের গভীর থেকে তাদেরকে ধিক্কার জানাই। শুধু ধিক্কার জানালেই চলবে না, এই অপশক্তিকে রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে।

তিনি বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি-জামায়াত ১৭ কোটি মানুষকে অবরোধ করার কর্মসূচি দিয়েছে। তাঁরা মানুষ পুড়িয়ে, বাস পুড়িয়ে ক্ষমতায় যেতে চায়। তাঁরা ভূতের পায়ের উপর ভর করে উল্টো পথে এগিয়ে যেতে চায়। তাঁরা এ দেশকে ধ্বংস করতে চায়। তাঁরা তাণ্ডবলীলা চালিয়ে উন্মাদের মতো আচরণ করছে। তাদেরকে আমাদের প্রতিহত করতে হবে।

এ সময় তিনি শেখ হাসিনার নির্দেশ, মুভ অন বাংলাদেশ স্লোগান দেন। প্রতিবাদ সভা শেষে মোহাম্মদ সাঈদ খোকনের নেতৃত্বে পুরান ঢাকার ধোলাইখাল থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলে আওয়ামী লীগের হাজারো নেতা-কর্মীরা অংশ নেন। মিছিলটি ইংলিশ রোড, তাঁতীবাজার মোড় ঘুরে নর্থ-সাউথ রোডে গিয়ে শেষ হয়।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা