সংগৃহীত
রাজনীতি

ঢাকায় বিএনপির ২২৬১ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: বিএনপির গত ২৮ অক্টোবরের মহাসমাবেশের পর থেকে রাজধানীতে ‘বিএনপি’র ২ হাজার ২৬১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত কয়েকদিনে হওয়া ৮৯টি মামলার বিপরীতে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (৫ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) কে. এন. রায় নিয়তি এ তথ্য নিশ্চিত করে বলেন, আইনশৃঙ্খলার অবনতি ও সহিংসতার ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় ৮৯টি মামলা হয়েছে। এতে বিএনপির ২ হাজার ২৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল রাজধানীতে ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এখন পর্যন্ত রাজধানীর পল্টন থানায় সবচেয়ে বেশি ১৪টি মামলা হয়েছে। এরপরেই রয়েছে রমনা মডেল থানা। এ থানায় ৬টি মামলা হয়েছে।

গতকাল (শনিবার ৪ নভেম্বর) গভীর রাতে ঢাকা থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে আটক করা হয়েছে। এর আগে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর বাড্ডায় বোনের বাসা থেকে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে আটক করা হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, বিএনপি শূন্য করতে সারাদেশে ইউনিয়ন পর্যায় পর্যন্ত বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ।

রুহুল কবির রিজভী আরও বলেন, সারাদেশে গ্রেপ্তার থামছে না। দেশের জাতীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত গ্রেপ্তারের যে হিড়িক চলছে সেটা ভাষায় বলা যাবে না। আক্রমণে আক্রান্ত হয়ে নিহত হওয়ার ঘটনাও কিন্তু থামছে না।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১৭৬ জনের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন মামলায় ৫৭৫ জনের বেশি নেতাকর্মীকে আসামি করা হয়েছে। ২৮ অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে এ পর্যন্ত ৭ হাজার ৭১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মোট মামলা হয়েছে ৫০৬টির বেশি এবং মোট আসামি ৩৮ হাজার ৫৬০ জন। মৃত্যু হয়েছে ১০ জনের আর আহত হয়েছে ৫ হাজার ৭৮০ জন।

রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী থাকার কি যে স্বাদ তা শেখ হাসিনা পেয়ে গেছেন। সেই স্বাদের কারণে তিনি অবাধ, সুষ্ঠু নির্বাচন দিতে চান না। দরকার হলে আরও যদি রক্ত ঝরাতে হয়, রক্ত ঝরিয়ে হলেও তিনি একতরফা নির্বাচন করবেন।

তিনি বলেন, বিদেশি একটি সংবাদ মাধ্যমে প্রধানমন্ত্রী বলেছেন, জনগণই নাকি তার মূল শক্তি। তাহলে সুষ্ঠু নির্বাচনের জন্য নিজে পদত্যাগ করে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিচ্ছেন না কেন? জনগণ সঙ্গে থাকলে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা দিয়ে অবাধ, অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক নির্বাচন করে ক্ষমতায় আসতে তিনি ভয় পাচ্ছেন কেন?

তিনি আরও বলেন, স্বয়ং প্রধানমন্ত্রী বলেছেন- অবরোধ, অগ্নিসন্ত্রাস যারা করবে তারা কেউ যেন পার না পায়। যদি কেউ ধরা পড়ে তাকে ধরে ওই আগুনে ফেলতে হবে। প্রধানমন্ত্রীর ভয়ানক অগ্নিকুণ্ডলী বিএনপির নেতাকর্মীদের নিক্ষেপের হুমকি, ভয়ংকর সর্বনাশী হুমকি।

বিএনপির সিনিয়র এ যুগ্ম মহাসচিব বলেন, যারা কারাগারে বন্দি নেতাদের বোমা ছুড়ে মারার মিথ্যা মামলা দিতে পারে তারা শান্তিপূর্ণ অবরোধকারী নিরীহ নেতাকর্মীদের অগ্নিসন্ত্রাসী বানিয়ে পুড়িয়ে মেরে ফেলতে পারবে এটা অসম্ভব কিছু না। তাদের দ্বারাই এটা সম্ভব।

তিনি আরও বলেন, মন্ত্রীরা জাতিসংঘ, গণতান্ত্রিক দেশ ও মানবাধিকার সংস্থার আহ্বান আমলে নেওয়া তো দূরে থাক, তারা তুচ্ছ-তাচ্ছিল্য করছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ২৮ অক্টোবরে ফুটেজ যেগুলো প্রকাশ পেয়েছে তার প্রতিটাতে দেখা যায়, পুলিশের পাশে লাঠি নিয়ে আওয়ামী লীগের লোকেরা আছে। বিএনপির ডাকা হরতাল-অবরোধে পুলিশ, ছাত্রলীগ-যুবলীগ-আওয়ামী লীগ একযোগে মোকাবিলা করছে। আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী ক্যাডাররা একে অপরের পরিপূরক হয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা