সংগৃহীত
লাইফস্টাইল

শীতে ঠোঁট ফাটা সমস্যা এড়ানোর উপায়

লাইফস্টাইল ডেস্ক: ঘনিয়ে আসছে শীতের মৌসুম। এখন থেকেই ঠোঁট শুকিয়ে টান পড়ছে চামড়ায়। মুখে হালকা করে ময়েশ্চারাইজার মাখতেই হচ্ছে। আর কিছুদিন পর নিতে হবে ভারী ময়েশ্চারাইজার। ঠোঁট ফাটার সমস্যাকে শুধু লিপ বাম ব্যবহার করে এড়ানো যায় না।

শীত মৌসুমে ঠোঁট ফাটার সমস্যা এড়ানোর উপায়:

১) ঠোঁটে বারবার জিভ স্পর্শ করবেন না। এটি ঠোঁটের আর্দ্রতা কেড়ে ঠোঁটকে শুষ্ক করে দেয়। এছাড়া সালভিয়ার মধ্যে যে এনজাইম রয়েছে, যা খাদ্য হজমের জন্য। কিন্তু এটি ঠোঁটে লাগলে অস্বস্তি তৈরি করে।

২) কর্পূ‌র, ইউক্যালিপটাস ও মেনথলের মতো উপাদান রয়েছে; এমন কোনো লিপ বাম ব্যবহার করবেন না। এই ধরনের উপাদানগুলো ঠোঁটকে শুষ্ক করে এবং ঠোঁটের অবস্থা আরও খারাপ করে দেয়।

৩) ফাটা ঠোঁটের যত্ন না নিলে এখান থেকে সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি পায়। তাই শীত আসার আগে থেকেই ঠোঁটের যত্ন নিন। ঠোঁট অন্যান্য অংশের ত্বকের তুলনায় দ্রুত শুকিয়ে যায়। তাই ঠোঁটে সকাল-বিকেল লিপ বাম লাগিয়ে রাখুন।

৪) পেট্রোলিয়াম জেল, এসেনশিয়াল অয়েল বা গ্লিসারিন রয়েছে, এমন লিপ বাম ব্যবহার করুন। এই সব উপাদানগুলো আপনার ঠোঁটকে দীর্ঘক্ষণ সুরক্ষা প্রদান করবে। পাশাপাশি ঠোঁটের আর্দ্রতা বজায় রাখবে।

৫) ঠোঁটে সানস্ক্রিন লাগাতে ভুলবেন না। ঠোঁটে নিয়মিত সানস্ক্রিন লাগান। এতে ঠোঁটে গোলাপি আভা বজায় রাখতে পারবেন চিরকাল।

৬) শীত মৌসুমে খুব বেশি তৃষ্ঞ পায় না। কিন্তু ঠোঁটকে শুষ্কতার থেকে রক্ষা করতে আপনাকে হাইড্রেটেড থাকতে হবে। তবেই ফাটা ঠোঁটের সমস্যা রুখতে পারবেন।

৭) ঠোঁট থেকে মরা কোষ দূর করা জরুরি। তবেই, শুষ্ক আবহাওয়ার মধ্যেও ঠোঁট থাকবে নরম ও কোমল। নির্দিষ্ট সময় অন্তর ঠোঁট এক্সফোলিয়েট করুন। চিনির সঙ্গে অল্প মধু মিশিয়ে ঠোঁটের ওপর ঘষুন। খুব বেশি চাপ দেবেন না। এরপর মৃদু গরম পানি দিয়ে ঠোঁট ধুয়ে ফেলুন। এরপর অবশ্যই লিপ বাম লাগিয়ে নিন। এতে সহজেই এড়াতে পারবেন ঠোঁট ফাটা সমস্যা ।

৮) ঠোঁটের সৌন্দর্য বজায় রাখতে স্বাস্থ্যকর ডায়েটও জরুরি। রোজকার খাবার পাতে ভিটামিন, মিনারেল সমৃদ্ধ খাবার রাখুন। বিশেষত, ভিটামিন এ স্বাস্থ্যকর ঠোঁট গঠনে বিশেষ ভূমিকা পালন করে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাঈদ-উর রহমান: শিক্ষার্থীর মর্যাদায় আস্থার শিক্ষক

কোনো শিক্ষকের কথা মনে পড়লে সাধারণত তাঁর পড়ানো কোনো তত্ত্ব, বিশেষ কোনো বক্তৃতা...

উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা

মাঠ পর্যায়ে ভূমি সেবা আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করতে দে...

এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে জাপা...

স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস...

কনটেন্ট ক্রিয়েটর রাহীর বাসায় ১০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহীর ভাড়া বাসায় ঢুকে প্রায়...

মহাকাশে মার্কিন অস্ত্র নিয়ে বাড়ছে বিশ্বজুড়ে শঙ্কা

পৃথিবীর কক্ষপথে অস্ত্র মোতায়েনের বিষয়টি প্রকাশ্যেই স্বীকার করেছে যুক্তরাষ্ট...

চীন বা যুক্তরাষ্ট্রের নেতৃত্ব মানতে নারাজ বিশ্ব

বৈশ্বিক সহযোগিতা ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ওপর মানুষের আস্থা বাড়লেও বিশ্ব...

সিডি এলদেনের শতভাগ শেয়ার কিনলেন মেসি

ফুটবল মাঠের পর এবার ক্লাব ফুটবলের মালিকানায় আরও এক ধাপ এগিয়ে গেলেন আর্জেন্ট...

ইরান ‘হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ হারাবে' : জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতে আগামী কয়েক মাসে ‘একেবারে ভি...

মিসরের সমর্থন চাইছে সৌদি

সৌদি আরবের বিভিন্ন স্থাপনা এবং লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হুতি বি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা