সংগৃহিত
রাজনীতি

শাহিনুজ্জামান শাহীনের নির্বাচনী উঠান বৈঠক

পাবনা প্রতিনিধি: বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষে আসন্ন পাবনার সুজানগরে উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহীনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ জানুয়ারি) রাতে উপজেলার আহম্মাদপুর ইউনিয়নের আহাম্মাদপুর দক্ষিণচর গ্রাম ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ এ ওঠান বৈঠকের আয়োজন করে।

বীর মুক্তিযোদ্ধা আব্দুর মতিন মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজানগর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহীন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আপনারা জননেত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে সরকার বানিয়েছেন। স্মার্ট সুজানগর উপজেলা গড়ে তোলার জন্য আগামীতে জননেত্রীর হাতকে শক্তিশালী করার জন্য নৌকায় ভোট দিবেন। সেই সঙ্গে আমার জন্য সবাই দোয়া করবেন।

সুজানগরের উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, সুজানগর উপজেলার আনাচে-কানাচে সব জায়গায় আশানুরূপ উন্নয়ন করা হয়েছে। রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট থেকে শুরু করে সব উন্নয়নমূলক কাজ করা হয়েছে।

সুজানগর এখন স্মার্ট নগরীতে রুপান্তর হয়েছে। এ অঞ্চলে স্কুল, কলেজ, মসজিদ ও মাদরাসার ব্যাপক উন্নয়ন হয়েছে। মানুষের জীবনযাত্রার অনেক পরিবর্তন আসছে। আগামীতে আমাকে পুনরায় নৌকা প্রতীক দেয়া হলে বিপুল ভোটে বিজয়ী হয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখব ইনশাআল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন- সুজানগর পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, সুজানগর এন এ কলেজের সহকারি অধ্যক্ষ আবুল হাসেম, সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মাহমুদ্দুজ্জামান মানিক, কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, উপজেলা আওয়ামী লীগের সাবেক কার্যকরি সদস্য সৈকত আলী, আহম্মাদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সামসুল আলম, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম মিন্টু ,আহম্মাদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারেক আজিজ, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, প্রথমবারের মত নৌকার মনোনয়ন পেয়ে তিনি বিপুল ভোটে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হোন। ২০১৯ সালের এপ্রিল মাসে তিনি শপথ গ্রহণ করেন।

এর আগে তার বাবা মো. আবুল কাশেম উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। আবুল কাশেমের মৃত্যুর পর ছেলে শাহিনুজ্জামান শাহীন বাবার হাল ধরেন। বাবার রেখে যাওয়া অসমাপ্ত কাজ নিরলসভাবে করে যাচ্ছেন।

বিগত ৫ বছর তিনি সুনামের সঙ্গে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবেও তিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা

শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের দীর্ঘমে...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চাবিকাঠি বলে মন্ত...

শিক্ষাঙ্গনে রাজনীতি নয়, চাই মুক্তবুদ্ধির চর্চা

শিক্ষককে হতে হয় জ্ঞানের বাহক, বিবেক জাগ্রত করার সহযাত্রী এবং মানুষ গড়ার কারিগ...

এশিয়া কাপের ট্রফি না নেওয়ার কারণ জানাল বিসিসিআই

ভূরাজনৈতিক উত্তেজনার কারণে এশিয়া কাপের ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্তের ব্যাখ্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা